Breaking News
Home / TRENDING / শোভনের ঘরে ফেরা ! বৈশাখীর দেওয়া শর্ত মানতেই রত্নাকে সরাল তৃণমূল

শোভনের ঘরে ফেরা ! বৈশাখীর দেওয়া শর্ত মানতেই রত্নাকে সরাল তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবার কালীঘাটের একটি সূত্র থেকে জানা গিয়েছে, আপাতত ১৩১ নম্বর ওয়ার্ডের পরিষেবা সংক্রান্ত কাজ এবং সাংগঠনিক কোনও বিষয়ে যুক্ত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee)। সূত্র মারফৎ খবর, গত সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল শোভন-বৈশাখীর সঙ্গে। একাধিকবার ফোনালাপের পর শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chatterjee) হয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুটি শর্ত দেন তৃণমূল নেতৃত্বকে। জানা গিয়েছে, তাতে বলা হয় রত্না চট্টোপাধ্যায়কে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। সঙ্গে তৃণমূল কংগ্রেসের এক রাজ্য স্তরের মুখপাত্রকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য ওই যুব মুখপাত্র নাকি কোনও এক সংবাদমাধ্যমে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায় কে (Baishakhi Banerjee) নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। তাই ওই যুবনেতাকে ক্ষমা চাইতে হবে। যদিও, রত্নাকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্তে দলের কোনও সরাসরি সীলমোহর না থাকায় এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে নারাজ বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, স্নেহের কাননকে ফিরে পেতে এই দুই শর্তে রাজি হয়ে যান তৃণমূল সুপ্রিমো। রবিবার রাতে দূত মারফত বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হয়, সোমবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সাংবাদিক সম্মেলন করে রত্নাকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করবেন। কিন্তু এদিন তেমনটা হয়নি। তৃণমূলের সূত্র থেকে জানা যায়, আপাতত দলের সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। ১৩১ নম্বর ওয়ার্ডের দেখভাল করার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রত্নাকে।

আপাতত প্রথম শর্ত খানিক পূরণ হলেও, দ্বিতীয় শর্ত পূরণ পুরোটাই বাকী রয়ে গিয়েছে তৃণমূল নেতৃত্বের কাছে। তাই মনে করা হচ্ছে দ্বিতীয় শর্ত পূরণের আগে শোভন-বৈশাখীর পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। এর আগেও একাধিকবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে দলে ফেরার কথাবার্তা চালিয়েছেন শোভন-বৈশাখী। সেক্ষেত্রে ফল হয়নি, কিন্তু এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছেন প্রাক্তন মেয়রকে ঘরে ফেরাতে। কিন্তু তাঁর এই উদ্যোগ যে সফল হবে তা এখনই জোর দিয়ে বলতে পারছে না রাজনৈতিক মহল। কারণ বিজেপিও, শোভনকে হাতছাড়া করতে নারাজ। তাঁরাও নিরন্তর যোগাযোগে রয়েছেন শোভন বৈশাখীর। আজই তাঁদের গোলপার্কের বাসভবনে যাওয়ার কথা রয়েছে বিজেপির (BJP) এক শীর্ষ নেতার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *