Breaking News
Home / TRENDING / শেষ কথা নয় কালীঘাট, কেড়ে নেওয়া ক্ষমতা নিজেদের হাতে ফিরিয়ে বোঝালেন শুভেন্দু

শেষ কথা নয় কালীঘাট, কেড়ে নেওয়া ক্ষমতা নিজেদের হাতে ফিরিয়ে বোঝালেন শুভেন্দু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পূর্ব মেদিনীপুরের ইউনিয়নের সভাপতি পদে ভাইকে ফেরালেন শুভেন্দু অধিকারী। গত সপ্তাহে সরিয়ে দেওয়া হয়েছিল পরিবহন মন্ত্রীর সাংসদ ভাই দিব্যেন্দু অধিকারীকে। কয়েকদিন আগেই আইএনটিটিইউসি (INTTUC) পরিচালিত ‘হলদিয়া রিফাইনারি টাউনশিপ মেইনটেনেন্স ওয়ার্কার্স ইউনিয়নে’র সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তমলুকের তৃণমূল (TMC) সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। গত ১৯ আগস্ট আইওসি’র টাউনশিপের রক্ষণাবেক্ষণ বিভাগের তৃণমূলের শ্রমিক সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ, সেখানেই সংখ্যা গরিষ্ঠ কর্মীদের সিদ্ধান্ত মতোই শুভেন্দু অধিকারীর সাংসদ ভাইকে সরিয়ে কার্যকরী সভাপতি তথা হলদিয়ার প্রাক্তন পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডলকে সভাপতি করা হয়।

কিন্তু ঘটনার দিন কয়েকের মধ্যেই আবারও ওই ইউনিয়নের সভাপতি করা হয়েছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দুকে। গত দু’বছর ‘হলদিয়া রিফাইনারি টাউনশিপ মেইনটেনেন্স ওয়ার্কার্স ইউনিয়নে’র সভাপতি ছিলেন দিব্যেন্দু। সংগঠনের সদস্য সংখ্যা ৩৫০। সর্বসম্মতিক্রমেই দু’বছর আগে সভাপতি হন তমলুকের সাংসদ। কিন্তু, এখন বলা হচ্ছে, কাঁথি থেকে এসে হলদিয়ায় ইউনিয়নকে সময় দিতে না পারার কারণেই সভাপতি পদ থেকে সরানো হয়েছে। তবে তৃণমূলের শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি যে দিব্যেন্দুর অপসারণের ক্ষেত্রে কালীঘাটের অদৃশ্য হাত কাজ করেছে, তা পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলের কাছে স্পষ্ট। কারণ, হলদিয়ার রাজনীতিতে একচেটিয়া আধিপত্য শুভেন্দুর। সেখানে তাঁকে চ্যালেঞ্জ জানানোর সাহস এতদিন কেউ দেখায়নি। তাই মনে করা হচ্ছে কালীঘাটের প্রত্যক্ষ মদতেই সরানো হল তমলুকের সাংসদকে। যদিও, এভাবে না জানিয়ে সভাপতি পদ থেকে অপসারণ প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানাননি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই সাংসদ ভাই। সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেননি শুভেন্দু। ইউনিয়নের সভাপতি পদে ফিরিয়ে আনলেন ভাইকে। সঙ্গে তৃণমূল নেতৃত্বের দিকে তার যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু। জানান দিলেন, কালীঘাটে বসে আসর রাজনীতি নিয়ন্ত্রণ করার দিন শেষ হয়ে গিয়েছে।

বর্তমানে শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দলের। তৃণমূলের সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে গরহাজির থাকছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে দল থেকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুভেন্দুকে। গত মঙ্গলবার তৃণমূল ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। তৃণমূল ভবনে বৈঠকে বসেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই এই ৪১ জনের কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটিতে চিফ মেন্টর পদে ছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে আরও তিনজন আহ্বায়ক ছিলেন। কিন্তু বর্তমানে একক দায়িত্ব দেওয়া হয়েছে দিব্যেন্দু রায়কে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *