Breaking News
Home / TRENDING / নির্বাচনী বিধি বদল : প্রতিবাদে কমিশনকে কড়া চিঠি তৃণমূলের

নির্বাচনী বিধি বদল : প্রতিবাদে কমিশনকে কড়া চিঠি তৃণমূলের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নির্বাচন বিধিবদল নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল (TMC) নেতৃত্ব। সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী (Subrata Bakshi)। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের পরিস্থিতিতে কীভাবে দেশে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা শুরু করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, নির্বাচন বিধি বদল করে ৬৫ বছরের ভোটারদের বাড়িতেই পোস্টাল ব্যালট (Postal Ballot) পৌঁছে ভোট নেওয়ার বন্দোবস্ত করবে ভারতীয় নির্বাচন কমিশন।

কমিশনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি পশ্চিমবঙ্গের শাসক দল। সোমবার কমিশনে চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যেখানে বলা হয়েছে, নির্বাচন কমিশনের এই বিধির বিরোধিতা করছে তৃণমূল। বর্ষিয়ান ভোটারদের পোস্টাল ব্যালট বাড়ি থেকে ভোট দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে দল। কারণ প্রসঙ্গে তৃণমূল জানিয়েছে, প্রধানমন্ত্রী’র বয়স ৬৫-র বেশি। তাহলে কি তাকেও বাড়িতে বসে ভোট দিতে হবে ?

কমিশনকে লেখা চিঠিতে তৃণমূলের রাজ্য সভাপতি দাবি করেছেন, এই বিধি বদল সংবিধানবিরোধী। সঙ্গে ‘রাইট টু সিটি অফ ভোটে’র উলঙ্ঘন। এমনটা হলে স্বচ্ছ ভোট গ্রহণ প্রক্রিয়া এই বিধিতে ব্যাহত হতে পারে না। পোস্টাল ব্যালট পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা। চিঠিতে বলা হয়েছে, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে শাসকদলের প্রভাব আশেপাশের মানুষের ইন্ধন কাজ করতে পারে। চলতি বছর ১৯ জুন এই বিধিবদ্ধ করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আগামী অক্টোবর মাসে বিহারে বিধানসভা (Bihar Assembly Election) নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি স্বরূপই এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবনা চিন্তা করেছিল কমিশন। করোনা ভাইরাসের সংক্রমনের পরিস্থিতিতে জাতীয় স্বাস্থ্য বিধি মেনে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু সেই ঘটনার প্রায় এক পক্ষকাল পরে কেন তৃণমূল কংগ্রেস আচমকা সেই বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানানো তা নিয়ে প্রশ্ন উঠেছে জাতীয় রাজনৈতিক মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *