চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চিনের সঙ্গে সংঘর্ষের আবহে সীমান্তবর্তী এলাকাগুলিতে সড়ক রক্ষণাবেক্ষণের বরাদ্দ একধাক্কায় চারগুণ বাড়িয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)। জানা গিয়েছে, চলতি আর্থিক বর্ষে সীমান্তে সড়কগুলির রক্ষণাবেক্ষণের খরচ একধাক্কায় ৩০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১২০ কোটি টাকা করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। ফলে বর্ডার রোড অর্গানাইজেশনের কাজ অনেকটাই দ্রুত এগোবে বলে মনে করা হচ্ছে। সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিতে নতুন জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনাও নিয়েছে কেন্দ্র।
এবার থেকে লাদাখে (Ladakh) একবারে ৫৮৯ কোটি টাকার নয়া সড়ক নির্মাণ প্রকল্পের অনুমতি মিলবে। আগে এর জন্য সর্বোচ্চ সীমা ছিল ৭২ কোটি টাকা। জম্মু-কাশ্মীরে নতুন জাতীয় সড়ক নির্মাণের সর্বোচ্চ খরচ ১ হাজার ৩৫১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১৯৬২’র যুদ্ধে ভারতের (India) পরাজয়ের অন্যতম কারণ ছিল সীমান্তে যোগাযোগ ব্যবস্থার দুর্দশা। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে দেশ। ফলে, বিগত কয়েকবছরে সীমান্তে পরিকাঠামো নির্মাণে গতি এসেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news