চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ফরচুন ভারতে প্রকাশের জন্য ফরচুন মিডিয়া গ্রূপের সঙ্গে সংযুক্ত হল আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রূপ (RPSG)। আগে ফরচুন ভারতে প্রকাশিত হত এবিপি (আনন্দবাজার পত্রিকা) গ্রূপের সহায়তায়। আজ এই সংযুক্তকরণের ব্যাপারে আরপিএসজি গ্রূপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা এক বিবৃতিতে জানান, “গ্লোবাল মিডিয়া গুলির মধ্যে অন্যতম সেরা ফরচুন ব্র্যান্ড। প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে এই ম্যাগাজিন মানুষ পড়ছেন। এর সঙ্গে আরপিএসজি গ্রূপের সহায়তায় এবার থেকে ভারতে প্রকাশিত হবে। এবং ভবিষ্যতে এটিকে নিয়ে আরও বড় পরিকল্পনা রয়েছে।”
ভারতে নতুনভাবে ফরচুন প্রকাশ প্রসঙ্গে ফরচুন মিডিয়া গ্রূপের সিইও অ্যালান মোরে বলেন, “ভারত আমাদের জন্য অন্যতম বাজার। আমরা নিশ্চিত যে আরপিএসজি-র হাত ধরে ফরচুন আরও বড় উচ্চতায় পৌঁছবে।”
ফরচুন প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯২৯ সালে। ১৯৩০ সালের ফেব্রুয়ারিতে প্রথম সংখ্যা প্রকাশিত হয় ফরচুনের। বর্তমানে ফরচুনের ম্যাগাজিন ছাড়াও রয়েছে ডিজিটাল মিডিয়ার ব্যবসা। এ ছাড়া ফরচুনের ভারতীয় সংস্করণটি প্রথম প্রকাশিত হয় ২০১০ সালে। এটি ফরচুন ইন্ডিয়া ৫০০, ফরচুন ইন্ডিয়া নেক্সট ৫০০, ফরচুন ইন্ডিয়া ৪০ আন্ডার ৪০, ফরচুন ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল উমেন মতো সংস্করণের জন্য পরিচিত।
আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের বিদ্যুৎ, কার্বন ব্ল্যাক, আইটি পরিষেবা, বিভিন্ন ধরণের পণ্য, মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট, খেলাধুলা, শিক্ষা এবং বৃক্ষ রোপণ সহ একাধিক ক্ষেত্রে ব্যবসা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news