চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজ্য বিধানসভায় সংক্ষিপ্ত অধিবেশনে বিরোধীদের অধিকার খর্ব করার চেষ্টার অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠে গিয়েছে ইতিমধ্যে। বিপরীতে সংসদের অধিবেশন যত এগিয়ে আসছে ততই আক্রমণের সুর চড়াচ্ছে তৃণমূল (TMC)। বুধবার সকালে বিবৃতি জারি করে বিজেপির বিরুদ্ধে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের অজুহাতে ভারতীয় গণতন্ত্র হত্যার অভিযোগ আনল তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান (Derek O Brien)। এই কুইজ মাস্টার সাংসদ অভিযোগ করেন, “সংসদ সদস্যদের পার্লামেন্টে ১৫ দিনের আগে প্রশ্নোত্তরের জন্য প্রশ্ন জমা দেওয়াই রেওয়াজ। অধিবেশন ১৪ সেপ্টেম্বর শুরু হবে। তাহলে কি প্রশ্ন আওয়ার বাতিল?” এমন প্রশ্ন তুলেই ক্ষান্ত হননি তিনি। তাঁর আরও প্রশ্ন, “বিরোধী দলের সাংসদরা সরকারকে প্রশ্নবিদ্ধ করার অধিকার হারিয়েছেন। ১৯৫০ সাল থেকে চলে আসা রীতিতে ছেদ এই প্রথম? সংসদের সামগ্রিক কাজকর্মের সময় একই থাকুক। কেন কোশ্চেন আওয়ার বাতিল হচ্ছে ?”
এরপরই তৃণমূলের রাজ্যসভার দলনেতা অভিযোগ করেছেন, “মহামারী অজুহাতে ভারতীয় গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা হচ্ছে।” এর আগেও তৃণমূল কংগ্রেস একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে। কিন্তু এই প্রথম সংসদের কাজকর্ম তথা বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করার অভিযোগ এনে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলতে চাইল তৃণমূল। চলতি মাসের ১৪-৩০ সেপ্টেম্বর বুধবার সংসদের অধিবেশন। দিন কাটছাঁট করে সপ্তাহের অধিবেশন দিয়েছেন স্পিকার ওম বিড়লা। করোনা ভাইরাসের সংক্রমনের আবহে তৃণমূল সাংসদের দাবি, সাংসদদের প্রশ্ন করার অধিকার এ কোনও রকম হস্তক্ষেপ চলবে না।
সংসদ অধিবেশনের ক্ষেত্রে তৃণমূল নেতৃত্ব এমনটা বললেও, পশ্চিমবঙ্গ বিধানসভায় মাত্র দুদিনের অধিবেশন করা হচ্ছে বলে জানা গিয়েছে। ৯-১০ সেপ্টেম্বর হবে এই অধিবেশন। কিন্তু, ৬ মাস বন্ধ থাকার পর মাত্র দুদিনের অধিবেশন আর বিষয়টি মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের বিরোধীরা। বাম (Left) পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakroborty) অভিযোগ করেছেন, গণতন্ত্রের কন্ঠরোধ করে চলেছে তৃণমূল সরকার। এবার মাত্র দুদিনের অধিবেশন ডেকে বিরোধীদের প্রশ্নবাণ থেকে বাঁচতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, পরিষদীয় রীতিনীতি অনুযায়ী অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব করেই শেষ করে দেওয়া হয়। তাই পশ্চিমবঙ্গ সরকার মাত্র একদিনে অধিবেশন দেখে নিজেদের দায় দায়িত্ব সেরে ফেলতে চাইছে। যা সংবিধানের পরিপন্থী বলে দাবি করেছে বিরোধিরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news