Breaking News
Home / TRENDING / ফের প্যাংগং এলাকা দখলের চেষ্টা করল চিন, রুখে দিল ভারতীয় সেনা

ফের প্যাংগং এলাকা দখলের চেষ্টা করল চিন, রুখে দিল ভারতীয় সেনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মঙ্গলবার সকালে প্যাংগং লেকের (Pengong Lake) দক্ষিণের এলাকায় ভারতীয় সেনার দাপটে পিছু হটতে বাধ্য হয়েছিল পিপলস লিবারেশন আর্মিকে (People Liberation Army)। প্যাংগং লেক সংলগ্ন পাহাড়ি এলাকায় এখন পুরোপুরি দখল নিয়েছে ভারতের সেনাবাহিনী (Indian Army)। কিন্তু ওইদিনই ফের প্যাংগং লেক দখলের চেষ্টা করল চিনা ফৌজ। ভারতীয় সেনা সূত্রে খবর, মঙ্গলবার দিনের একসময় ভারতীয় সেনাদের ঘিরে ফেলে চিনের পিপলস লিবারেশন আর্মি। ভারতীয় সেনার অধিকারে থাকা এলাকা ফের দখল করার জন্যই এসেছিল লাল ফৌজ। এই আগ্রাসন শুরু হতেই ভারতীয় সেনার তরফে হুঁশিয়ারি দেওয়া হয় চিনা সেনাবাহিনীকে। তার পরেই সেনা প্রত্যাহার নিয়ে চিনের এক সেনা প্রধান ভারতের এক ব্রিগেডিয়ারের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে বলে খবর। পিপলস লিবারেশন আর্মির এই পদক্ষেপের আগেই দিল্লিতে অবস্থিত চিনা দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, “ভারতের পদক্ষেপ চিনের সঙ্গে সীমান্ত চুক্তি, নিয়ম নীতি ও দু’দেশের মধ্যে গড়ে ওঠা সম্পর্ককে ভঙ্গ করেছে।” এই দাবি অবশ্য নস্যাৎ করে দিয়েছে দিল্লি।

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, ২৯ ও ৩০ অগস্ট রাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে নিজেদের এলাকায় সেনা ও ট্যাঙ্কের বহর বাড়াতে থাকে পিপলস লিবারেশন আর্মি। এমন গতিবিধি লক্ষ্য করেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নিজেদের এলাকার ওপরে নজর রাখা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। প্যাংগং লেকের দক্ষিণে একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে তারা। কোনও রকমের চিনা অনুপ্রবেশের চেষ্টা হলে তার জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে। এই মুহূর্তে যে কোনও চিনা আগ্রাসন প্রতিরোধ করার মানসিকতা দেখাচ্ছে তারা। ২০ জুন গালওয়ানে ঘটে যাওয়া ঘটনার আর পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে নজর রাখছে ভারতীয় সেনা। তাই চিন লাগোয়া প্রত্যেক সীমান্ত এলাকায় চলছে কড়া নজরদারি।

যে কোনও ধরনের আক্রমণ রুখতে স্থল সেনাবাহিনীর সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় বায়ুসেনাকে (Indian Air Force)। তাই বিদেশ মন্ত্রকের (Foreign Ministry) তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এই বছরের শুরু থেকে চিনের মনোভাব ও পদক্ষেপ দু’দেশের মধ্যে যে চুক্তি হয়েছে তা লঙ্ঘন করে। সীমান্তে শান্তি বজায় রাখার পরিপন্থী এই পদক্ষেপ। দু’দেশের মধ্যে শান্তি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে ভারত। কিন্তু চিন তা লঙ্ঘন করছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *