চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে রাজনৈতিক মিটিং-মিছিলেও নিষেধাজ্ঞা রয়েছে। তাই শুক্রবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, এবছর ২১ জুলাইয়ের শহিদ স্মরণ সভা করোনা পরিস্থিতির জন্য হচ্ছে না। কিন্তু এই শহিদ স্মরণে সভা নেত্রীর রাজনৈতিক জীবনের উত্থানের সঙ্গী। সেই জনসভাতেই ছেদ পড়বে এতদিন পর! তাই এই পরিস্থিতিতে ২১ জুলাইয়ে দলের কর্মসূচি কী হবে তা ঠিক করতে ৩ জুলাই ভার্চুয়াল বৈঠকে বসছে তৃণমূল (TMC)। সেই বৈঠকে থাকবেন দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মন্ত্রী, জেলা সভাপতিরা। তাঁদের কাছ থেকে একুশে জুলাইয়ের সমাবেশের বদলে সোশ্যাল ডিসটেন্সিং বজায় রেখে কী কর্মসূচি গ্রহণ করা যায় তা নিয়েই হবে বৈঠকে আলোচনা।
বিধানসভা নির্বাচনের আর বাকি ৮ মাস। তার আগে ২১ জুলাইয়ে কর্মীদের চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক দেওয়া থেকে কি শেষপর্যন্ত বিরত থাকবেন? নাকি বিজেপির কায়দায় ভার্চুয়াল শহিদ স্মরণ সভা করবেন? তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই একের পর এক ভার্চুয়াল জনসভা করে রাজ্যের শাসকদলকে গোল দিয়ে চলেছে বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news