Breaking News
Home / TRENDING / যুদ্ধ হতে পারে চিনের সঙ্গে! জম্মুর বাসিন্দাদের দু’মাসের গ্যাস সিলিন্ডার মজুত করতে বলল প্রশাসন

যুদ্ধ হতে পারে চিনের সঙ্গে! জম্মুর বাসিন্দাদের দু’মাসের গ্যাস সিলিন্ডার মজুত করতে বলল প্রশাসন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনা বাহিনীর সংঘর্ষের পর থেকে দু’দেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ হয়েছে। যে কোনও সময় যুদ্ধ হতে পারে, এই আশঙ্কায় দিন কাটাচ্ছেন জম্মু-কাশ্মীরের বাসিন্দারা। এরই মধ্যে আজ প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের দু’মাসের জন্য এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার মজুত করতে বলা হয়েছে। প্রশাসনের এই ঘোষণায় চিন্তা আরও বেড়েছে উপত্যকার বাসিন্দাদের। এছাড়া নিরাপত্তা বাহিনীর জন্য স্কুল, কলেজ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। 

সূত্রের খবর, লাদাখে ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জম্মু-কাশ্মীর সরকার বাসিন্দাদের জন্য দুটি আলাদা নির্দেশ জারি করেন। যার ফলে সেখানকার বাসিন্দাদের দুঃশ্চিন্তা বেড়ে গিয়েছে। এর মধ্যে একটি আদেশ হল, কাশ্মীরের বাসিন্দাদের কমপক্ষে দু’মাসের জন্য গ্যাস সিলিন্ডার মজুত করতে বলেছে প্রশাসন। এছাড়া অন্য আদেশটি হল, কার্গিল সংলগ্ন এলাকায় স্কুল ও কলেজ বিল্ডিং সেনাবাহিনীর জন্য খালি করে দিতে হবে। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *