নিজস্ব প্রতিনিধি।
শেষ মুহূর্তে চমক দিল তৃণমূল (TMC)। শুক্রবার রাজ্যসভা নির্বাচনে মনোনয়নের শেষ দিনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দিনেশ বাজাজ (Dinesh Bajaj)। তিনি নিজেই এ কথা জানিয়ে বলেন, আমি নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভা (Rajyasabha) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এদিন বিধানসভায় এসে নিজের মনোনয়নপত্র দাখিল করেন জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক। প্রসঙ্গত, দীনেশ পজজিত পিতা সত্যনারায়ণ বাজাজ ছিলেন তৃণমূলের বিধায়ক।
গত বুধবার বিধানসভায় বসেই পঞ্চম আসনের প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সরাসরি তৃণমূল প্রার্থী না হলেও, নির্দল দীনেশ বাজারে মনোনয়নের পেছনে যে তৃণমূল নেতৃত্বের মস্তিষ্কে রয়েছে ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। এদিনই মনোনয়ন দাখিল করেন মৌসাম বেনাজির নুর ও অর্পিতা ঘোষ। তৃণমূলের মোট চারজন প্রার্থী কে ৪৯ টি করে ভোট দিলে তৃণমূলের হাতে উদ্বৃত্ত থাকবে মাত্র ১১টি ভোট।
কিন্তু কংগ্রেস ও বামফ্রন্ট থেকে ১৭ জন বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। গোর্খা জনমুক্তি মোর্চার দুজন বিধায়কের সমর্থন রয়েছে তৃণমূলের পক্ষে। সে ক্ষেত্রে মোট ৩০ জন বিধায়কের সমর্থন দিনেশ বাজাজের পক্ষে রয়েছে। কিন্তু আরও উদ্বৃত্ত ১৯ জন বিধায়কের সমর্থন প্রয়োজন তাঁর। অন্যদিকে বাম কংগ্রেসের হাতে এখনও ৫১টি ভোট। সেদিকেই নজর তৃণমূল নেতৃত্বের। এ প্রসঙ্গে তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়ের বলেছেন, “দিনেশ বাজাজ নির্দল প্রার্থী হিসেবে আমাদের সঙ্গে কথা বলেছেন। যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তাই তিনি আমাদের সমর্থন চেয়েছেন। আর যারা দিন-রাত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করছেন। তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা দিনেশ বাজাজকে সমর্থন করব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news