Breaking News
Home / TRENDING / উহান থেকে ছড়ায়নি, করোনা ছড়িয়েছে মার্কিন সেনা, দাবি চীনের

উহান থেকে ছড়ায়নি, করোনা ছড়িয়েছে মার্কিন সেনা, দাবি চীনের

নিজস্ব প্রতিনিধি।

করোনার আতঙ্কের মধ্যেই এই রোগ নিয়ে তুমুল বাগযুদ্ধ শুরু হল চিন এবং আমেরিকার মধ্যে।এর আগে চিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে করোনাভাইরাস আসলে তাঁদেরই পরীক্ষাগারে তৈরি জৈব-রাসায়নিক অস্ত্র। যুদ্ধে ব্যবহার করার জন্য যা গোপনে তৈরি করেছিল এই দেশ। তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল চিন। এরই মধ্যে এক মার্কিন আধিকারিক দাবি করেন গত বছরের শেষের দিকে উহানে এই রোগ হয়েছিল কয়েকজনের কিন্তু চিন তার ঠিকমত মোকাবিলা করতে পারে নি। শুধু তাই নয় পুরো বিষয়টাই তাঁরা বিশ্বের কাছে গোপন করে গিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ন চিন সেই সময় অসুখের মোকাবিলা করতে পারলে এভাবে এই রোগ ছড়াতো না বিশ্বে।

ব্রায়ানের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় চিন। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন যে স্বচ্ছতার অভাব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। চিনের নয়।গত বছর উহানে মিলিটারি ওয়ার্ল্ড গেমে যোগ দিতে আসেন বহু মার্কিন সেনা।তখনই কয়েকজন ফ্লুতে আক্রান্ত হন। এর মধ্যে কয়েকজন মারাও যান। পরে প্রত্যেকের রক্ত পরীক্ষায় করোনার জীবানু মিলেছিল। লিজিয়ন বলেন রোগ যে উহান থেকেই ছড়িয়েছে তার প্রমাণ কী ? মার্কিন সেনারাও এই রোগ চিনে নিয়ে আসতে পারেন। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান এর ডিরেক্টর পরোক্ষে স্বীকার করেছেন যে মার্কিন সেনাদের রক্তে এই রোগের জীবানু পাওয়া গিয়েছিল। কিন্তু তাঁদের থেকেই যে উহানে রোগ ছড়ায় তার কোনও প্রমাণ নেই। এর সঙ্গে সঙ্গে লিজিয়ন ঝাও টুইট করেনযে এবার হাতেনাতে ধরা পড়ল আমেরিকা। তার সঙ্গে তিনি এও বলেন যে চিনের আশা এই দুঃসময়ে দোষারোপের খেলা না খেলে মিলিতভাবে রোগ প্রতিরোধের চেষ্টা করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *