নিজস্ব প্রতিনিধি।
ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে (Farookh Abdullah) মুক্তি দেওয়া হল। শুক্রবার তাঁকে মুক্তি দিল নবগঠিত কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসন। সাতমাস গৃহবন্দি রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হল। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আগে গত ৫ অগস্ট গৃহবন্দি করা হয় ফারুক আবদুল্লাকে। সেইসঙ্গে গৃহবন্দি বা সতর্কতামূলক গ্রেফতার করা হয় কাশ্মীরের আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি-সহ কয়েকশো রাজনৈতিক নেতাকর্মীকে।
এদিন জম্মু-কাশ্মীরের প্রশাসনের তরফে জানানো হয়েছে, মুক্তি দেওয়া হচ্ছে ফারুককে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বহু বিদেশি প্রতিনিধি কাশ্মীরে গিয়েছিলেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল, দেশে এমন গণতন্ত্র কায়েম করে রাখা হয়েছে যে, বিদেশিরা এসে সেখানে ঘুরতে পারেন। কিন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করে রাখা হয়। তবে ফারুক আব্দুল্লাহ পুত্র ওমর আব্দুল্লাহ ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে এখনো ছাড়া হয়নি।
ফারুক আব্দুল্লাহ মুক্তির পর টুইট করে নিজের প্রতিক্রিয়া জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা আবদুল্লাহ দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। সঙ্গে অন্য দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আর্জি জানাচ্ছি। অন্যায্যো পিএসএ থেকে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এবং দ্রুতই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হোক।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news