Breaking News
Home / TRENDING / এলাকায় করোনা সংক্রমিতদের হদিস মেলায় মন্দির খোলার সিদ্ধান্ত বাতিল তারকেশ্বরে

এলাকায় করোনা সংক্রমিতদের হদিস মেলায় মন্দির খোলার সিদ্ধান্ত বাতিল তারকেশ্বরে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তারকেশ্বর মন্দির (Tarakeshwar Temple) খোলার সিদ্ধান্ত নিয়েও, শেষ মুহূর্তে তা বাতিল করে দিল মন্দির কমিটি। এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই শুক্রবার থেকে মন্দির খোলার ঘোষণা হলেও, ভক্তদের জন্য খুলল না তারকেশ্বর মন্দিরের দরজা। কবে মন্দির খুলবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। চলতি জুন মাসের শুরুতেই সমস্ত নিয়ম মেনে মন্দির খোলার অনুমতি দেয় রাজ্য সরকার। খুলে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর ও বেলুড়ের মতো বড় মন্দির। কিন্তু তারকেশ্বর মন্দির খোলা হবে কিনা তা নিয়ে দোটানায় ছিল মন্দির কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে মন্দিরকে কেন্দ্র করে তারকেশ্বর এলাকায় ব্যবসা তথা লেনদেনের কথা মাথায় রেখে মন্দির খোলার সিদ্ধান্ত হয়। ঠিক ছিল শুক্রবার সকালে পুরোদমে খুলে যাবে মন্দির। সামাজিক দূরত্ব রক্ষা করেই মন্দির কমিটি ভক্তদের মন্দিরে প্রবেশাধিকার দেবে। বৃহস্পতিবার সন্ধ্যার পর মন্দির সংলগ্ন এলাকায় ২০ জনের বেশি করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের হদিশ মেলে। সঙ্গে সঙ্গেই মন্দির খোলার সিদ্ধান্ত বদল করে কমিটি।

জানা গিয়েছে যে এলাকায় করোনা ভাইরাসে আক্রান্তদের হদিশ মিলেছে, সেখানে নিয়মিত যাতায়াত রয়েছে সেবাইতদের। বাজার এলাকা হওয়ায় আরও বহু মানুষ সেখানে ভিড় জমান। তাই এই পরিস্থিতিতে মন্দির খুললে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ঠিক ছিল, সামাজির দূরত্বের বিধি-সহ যাবতীয় নিয়ম মেনে চলবে পুজো, খোলা হবে মন্দির। সেইমতো বুধবার ও বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে বেশ কিছুক্ষণ খুলেও রাখা হয় মন্দির। কিন্তু বৃহস্পতিবার রাতে ফের করোনা ভাইরাসের সংক্রমণের রোগীর হদিস মেলায় আতঙ্ক ছড়িয়ে। বাতিল হয়ে গিয়েছে মন্দির খোলার সিদ্ধান্ত। সূত্রের খবর, শতাব্দী প্রাচীন তারকেশ্বরের শ্রাবণী মেলাও বাতিল করে দেওয়া হতে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *