নীল রায়। “পলিটিক্যাল স্ট্রেটেজিস্ট” প্রশান্ত কিশোরের কথা মতো কী এবার কাজ করা শুরু করল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল ? বুধবার সংসদ ভবনের গেটে তৃণমূল কংগ্রেসের যে ইস্যুতে ধরনা অবস্থান করল। তাতে প্রশান্ত কিশোরের মস্তিষ্ক থাকার ইঙ্গিত মিলেছে। অনলাইন ডেটা সুরক্ষা আইন প্রনয়নের দাবিতে সংসদে ধারণা দেন তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সদস্যরা। প্ল্যাকার্ড হাতে অনলাইন ডাটা সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে স্লোগান দেন তাঁরা।
সংসদ চত্বরে তৃণমূল সংসদীয় দলের ধরনা কোন নতুন বিষয় নয়। সংসদের প্রায় প্রতিটি অধিবেশনে নিয়ম করে ধরনা কর্মসূচি করেন তৃণমূলের সাংসদরা। কখনও বিদেশ থেকে কালো টাকা ফেরানো, কখনও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকারের আঘাত, আবার কখনও বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার দাবিতে সরব হয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। কিন্তু কখনওই তৃণমূল কংগ্রেসের সাংসদরা তথ্য প্রযুক্তি বিষয়ক বা সচেতনতামূলক কোনও ইস্যুতে ভারতীয় গণতন্ত্রের পীঠস্থানে সরব হননি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে লোকসভা ভোটের পর তৃণমূল কংগ্রেসকে বাংলা অক্সিজেন দিতে আসা প্রশান্ত কিশোরের নির্দেশ বা পরামর্শেই কি তৃণমূল সংসদীয় এমন এক অভিনব ইস্যুতে সোচ্চার হল ? যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তাই তারা অনলাইন ডাটা সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সরব হয়েছেন! একসঙ্গে প্রশান্ত কিশোরের পরামর্শের কোনও সম্পর্ক নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news