জয় ঘোষ, কলকাতা
“দিল্লিতে বিজেপিতে যোগদানে কোনও বিধিনিষেধ নেই। হেভিওয়েট নেতা-মন্ত্রীরাও দিল্লিতেও বিজেপিতে যোগ দিতে পারেন” জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গী।
বুধবার চ্যনেল হিন্দুস্থানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, “শুধু হেভিওয়েট নেতা-মন্ত্রীরা নয়। দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়েও রাজ্যের যোগদান পর্ব চলবে। তবে সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে।” তিনি আরও বলেন, “যেমন বড় কোনও সমাজসেবী, ডাক্তার, বুদ্ধিজীবি ও সিনেমা জগৎতের কলাকুশলীরা বিজেপিতে যোগদান করতে পারে। সেই ক্ষেত্রে রাজ্য নেতৃত্বেরকে বিষয়টি জানিয়ে বিজেপিতে যোগদান পর্বের কাজ চলবে।” কৈলাস বলেন, ” যে কোনও রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদানের ক্ষেত্রে একটি স্ক্রিনিং কমিটি হয়েছে। জেলায় জেলায় সেই কমিটি আছে। সেই কমিটিও বিষয়টি ক্ষতিয়ে দেখবে”
কৈলাশ বিজয়বর্গীর বক্তব্যের পর বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে বিস্তর ফারাক তৈরি হল। সুব্রত চট্টোপাধ্যায় জানিয়ে ছিলেন, ” দিল্লিতে নয়। বিজেপিতে যোগদান করতে হলে কলকাতায় রাজ্য দপ্তরেই যোগদান করতে হবে। ”
সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গী বক্তব্য থেকে স্পষ্ট অন্য দল থেকে আসা কোনও হেভিওয়েট নেতা- মন্ত্রী দিল্লিতে বিজেপিতে যোগ দিতে পারবেন। বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের দিল্লিতে যোগদান পর্ব বিষয়ে ফতোয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কৈলাস। আজ বা কাল কলকাতার একঝাঁক নামী কলাকুশলীও দিল্লিতে বিজেপিতে যোগ দেবেন। আর বিজেপির দিল্লির অফিসে গিয়ে যোগদান করা যাবে না। এমন খবর চাউর হতে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছিল কাঁচরাপাড়া ও হালিশহরের কাউন্সিলররা তৃণমূলে ফিরে যেতেই মুকুল রায়ের ডানা ছাঁটাল বিজেপি শীর্ষ নেতৃত্ব। কিন্তু এদিন কৈলাশ বিজয়বর্গীয়র ঘোষণার পর সেই জল্পনায় ছেদ পড়ল বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহলের একাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news