Breaking News
Home / TRENDING / অর্জুনের রক্ত ঝরেছে, সহমর্মী তৃণমূল সাংসদ শুভাশীষ

অর্জুনের রক্ত ঝরেছে, সহমর্মী তৃণমূল সাংসদ শুভাশীষ

সূর্য সরকার।

“অর্জুন সিং মার খেয়েছে, তাঁর মাথা ফেটেছে। কিন্তু সেটা কাম্য নয়।” সোমবার বেহালা বড়িশা উন্নয়নের গনেশ পুজোর উদ্বোধনে এসে অর্জুন সিং প্রসঙ্গে এমনই সহানুভূতির কথা শোনা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীর গলায়। প্রদীপ জ্বালিয়ে পুজোর শুভ সূচনা করলেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভাশীষ বলেন , ” অর্জুনের সঙ্গে আমার অনেক আগের পরিচয়। দীর্ঘ দিনের ভালো সম্পর্ক ছিল আগে। তবে স্বাভাবিকভাবেই এখন আর নেই। কিন্তু, যেটা হয়েছে সেটা কাম্য নয়। রাজনৈতিক মতামত আলাদা হতে পারে কিন্তু কারো রক্তক্ষরণ হোক এটা চাই না।”

তৃণমূল সাংসদের এই সৌজন্য নজিরবিহীন বলেই মত রাজনৈতিক মহলের। তবে, অর্জুনের প্রতি সৌজন্য দেখালেও বিজেপির রাজনৈতিক পথ নিয়ে তোপ দেগেছেন তিনি। এই রাজ্যসভার সাংসদ বলেছেন , “রাজনৈতিক ভাবে বিজেপি লড়াইয়ে না পেরে, ব্যারাকপুরে বনধ করেছে। এমন চলতে থাকলে আগামীদিনে মানুষ তাদের সঙ্গে থাকবে না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *