Breaking News
Home / TRENDING / বিধায়কের ওপর হামলার প্রতিবাদ করে বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড বিজেপির দুলাল

বিধায়কের ওপর হামলার প্রতিবাদ করে বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড বিজেপির দুলাল

সূর্য সরকার।

বিধানসভায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগদার বিধায়ক দুলাল বরকে একদিনের জন্য বরখাস্ত করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র সোমবারের জন্যই তাঁকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। তাঁকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় অধিবেশন থেকে। এই অভিযোগের প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপির তিন বিধায়ক। কারণ, দুলাল বর কংগ্রেস থেকে বিধানসভায় জিতলেও পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগ দেন। তারপর আবার সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন তিনি। জানা গিয়েছে, এদিন বিধানসভা অধিবেশনের শুরুতেই বনগাঁয় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক বিশ্বজিৎ দাসের ওপর ২-৩ দিন আগে তৃণমূলের হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বিধায়ক দুলাল বর। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। এগিয়ে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে।

অধ্যক্ষ ‘নিরপেক্ষ’ ভূমিকা পালন করছেন না বলে অভিযোগ করেন বাগদার বিধায়ক। ঘটনার মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন দুলাল বর। এরপর অধ্যক্ষ নির্দেশ দেন, সারাদিনের জন্যই বিধানসভা থেকে বরখাস্ত করা হল অভিযুক্ত ওই বিধায়ককে। এই সিদ্ধান্তের পর শাসকের বিরুদ্ধে অভিযোগ এনে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন দুলাল।‌ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির অপর দুই বিধায়ক নীরজ জিমবো এবং জোয়েল মুর্মু।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *