জয় ঘোষ।
“পশ্চিমবঙ্গের বঞ্চিত হিন্দুদের পাশে দাঁড়ান!” এই মর্মে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে নির্দেশ দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। সোমবার আরএসএসের সদর কার্যালয়ে বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই একটা পর একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন মোহন ভাগবত। সূত্রের খবর, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেন সুব্রত চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষও দুটি- একটি কথার জবাব দেন। কিন্তু সেই উত্তর পেয়ে সন্তুষ্ট হননি ভাগবত, এমনটাই সূত্রের খবর।বাংলায় হিন্দু সমাজ অত্যাচারিত, অবহেলিত হচ্ছে বলে বৈঠকে দাবি করেন সংঘ প্রধান। মমতার সরকার পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের জন্য হিন্দুদের ন্যায্যো অধিকার থেকে বঞ্চিত করছে। শুধু ধূলাগড়- বসিরহাট নয়, রাজ্যের যে যে প্রান্তে হিন্দুরা বঞ্চিত হচ্ছেন, সেখানেই সরব হতে হবে। এখন থেকে বিজেপি প্রতি মাসে আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করার নির্দেশ দিয়েছেন মোহন ভাগবত। হিন্দুদের পাশে থাকার বার্তা নিয়ে সংঘ ও বিজেপিকে যৌথ মঞ্চ গড়ে কাজ করার নির্দেশ দেন মোহন ভাগবত।
পাশাপাশি, বাংলায় বিজেপির সাংগঠনিক অবস্থা কী? ২০২১ সালে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি কতটা প্রস্তুত? বিজেপি সদস্যপদ অভিযানে রাজ্যের মানুষ কতটা সাড়া দিল তৃণমূলের হয়ে পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোর কেমন কাজ করছেন ? তাও খোঁজ নেন মোহন ভাগবত। সূত্রের খবর, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এমন প্রশ্নের জবাবে সংঘ প্রধানকে জানিয়েছেন, ” ‘দিদিকে বলো’ দিয়ে বাংলায় দিদিকে বাঁচাতে পারবেন না প্রশান্ত কিশোর।” আরএসএস সূত্রে খবর, মোহন ভাগবত দিলীপ ঘোষকে একটি বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। শুধু মমতা বিরোধিতা বা “তৃণমূল হটাও” রাজনীতিতে সীমাবদ্ধ না থেকে, রাজ্যে হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে হবে। সেই জন্য জেলায় জেলায় বড় কর্মসূচি নিতে হবে।
এ প্রসঙ্গে দক্ষিণবঙ্গের আরএসএস নেতা জিষ্ণু বসু বলেন, ” মোহন ভাগবতজীর কেবল এটা রুটিং ভিজিট ছিল বাংলায়। মূলত, সংঘের সাংগঠনিক বৈঠক। আগামী কাল তিনি দিল্লি ফিরে যাবেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news