Breaking News
Home / TRENDING / কোথাও ঠাকুরের ভোগ, কোথাও ডাল-ভাত-সবজি দিয়ে নৈশভোজ! “দিদিকে বলো” নিয়ে ব্যস্ত তৃণমূল বিধায়করা

কোথাও ঠাকুরের ভোগ, কোথাও ডাল-ভাত-সবজি দিয়ে নৈশভোজ! “দিদিকে বলো” নিয়ে ব্যস্ত তৃণমূল বিধায়করা

নীল রায়।

ছুটির দিনে “দিদিকে বলো” উদ্যোগ নিয়ে এলাকার বাড়ি বাড়ি মাধুকরী হয়ে ফিরলেন তৃণমূল বিধায়করা। রবিবার এই তালিকায় একটু পৃথক ভাবে প্রশান্ত কিশোরের পরামর্শ কার্যকর করলে নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। এদিন সকাল ১০টায় চুনাখালি খিরিশতলা বাজারে চা খেয়ে সাওড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ জনের সঙ্গে কথা বলেন তিনি। ছাত্রছাত্রী তথা আম জনতার মধ্যে বিধায়ক সার্টিফিকেট দেন কার্যত দরবার বসিয়ে। দুপুরে শঙ্কর প্রসাদ রায়ের বাড়িতে মহাপ্রভুর প্রসাদ খেয়ে জনসংযোগ করেন তিনি। এরপর চুনাখালি, দয়ালদসী,কালাপেনিয়া, কলাগেছিয়া, ঠাকুরচক,বেরিয়ে বিকেল ৫ টায় শেষ করেন নিজের স্থির কর্মসূচি। সোমবার নন্দকুমারেই প্রত্যন্ত এলাকায় রাত কাটাবেন তিনি।

রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরাও এদিনই “দিদিকে বলো” কর্মসূচি করলেন নিজের বিধানসভায়। কোতুলপুর বিধানসভার জলিঠ‍্যা গ্ৰাম সংসদের ব্রম্ভ্রডাঙ্গা গ্ৰামের হারাধন মিদ‍্যা -র বাড়িতে রাতের খাবার খেয়ে রাত্রি নিবাস করেন শ্যামল। “দিদিকে বলো” জনসংযোগ কর্মসূচি সফল করতে গ্রামে গিয়ে গ্রামের সাধারন মানুষদের অভাব-অভিযোগ লিপিবদ্ধ করেন ইটাহারে তৃণমূল বিধায়ক অমল আচার্য। এদিন সন্ধ্যা থেকে জয়হাট অঞ্চলে কর্মীদের নিয়ে নৈশভোজ সারেন‌ ডাল ভাত, সবজি,পাপড় ভাজা দিয়ে। মোহন বিশ্বাস নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে রাতেও থাকেন অমল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *