Breaking News
Home / TRENDING / পুত্রের টুইটে প্রকাশ্য সোমেন-মান্নানের অন্তর্দ্বন্দ্ব

পুত্রের টুইটে প্রকাশ্য সোমেন-মান্নানের অন্তর্দ্বন্দ্ব

নীল রায়।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর পুত্র রোহনের একটি টুইট ঘিরে দলীয় অন্তর্দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। রবিবার টুইট করে রোহন লেখেন, “প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন যখন বামেদের নিয়ে চলছেন। তখন যারা নিজেদের প্রকৃত কংগ্রেসী মনে করেন, তারা সোমেনকে বদনাম করছেন। এবার অধীরদার বক্তব্যের পর তাদের মুখোশ খুলে গেল।” সোমেন পুত্রের এমন টুইট আক্রমণ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের উদ্দেশ্যে বলেই মনে করা হচ্ছে। রোহন অবশ্য নিজের টুইট প্রসঙ্গে কোনও ব্যাখ্যা দিতে নারাজ।

প্রসঙ্গত, লোকসভা ভোটে বাম-কংগ্রেসের জোট ভেঙে গেলেও প্রদেশ কংগ্রেস সভাপতি ২০১৬ সালের পর আবারও বামেদের সঙ্গে পথ চলা নিয়ে সরব হয়েছেন সোমেন। সম্প্রতি ভাটপাড়াতে সিপিএম তথা বাম নেতৃত্বের সঙ্গে এক মিছিলে হেঁটেছেন তিনি। শনিবার ব্যারাকপুরে সুকান্ত সদন সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বাম নেতাদের সঙ্গে বক্তৃতা করেছেন কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর চৌধুরী। সেখানেই বাম কংগ্রেসের একসঙ্গে হাত ধরে পথ চলার কথা বলেছেন অধীর। সেই কথার রেশ ধরেই প্রদেশ কংগ্রেসের যুব সংগঠনের সহ-সভাপতি রোহন মিত্র এমন টুইট করেছেন বলে মনে করা হচ্ছে। প্রদেশ কংগ্রেসের সোমেনপন্থীদের অভিযোগ, বামেদের সঙ্গে জোট প্রসঙ্গে মান্নান স্বয়ং অধীরের যুক্তির পক্ষে সওয়াল করলেও। ইদানিং সোমেনের রাজনীতির তীব্র সমালোচনা শুরু করেছেন। তাঁর এমন অবস্থান দেখেই টুইট করেছেন রোহন।

আব্দুল মান্নানের সঙ্গে সোমেন মিত্রের বিরোধের সূত্রপাত প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠকে দলে নেওয়া নিয়ে। যুব কংগ্রেস সভাপতি নির্বাচনের সময়ও সোমেন পুত্রের বিরুদ্ধে দাঁড়ানো প্রার্থী শাদাব খানকে সমর্থন দিয়েছিলেন আব্দুল মান্নান। এই দুটি ঘটনাই সোমেন-মান্নানের মধ্যে দূরত্ব তৈরি করেছিল। সেই দূরত্ব যে ক্রমেই বাড়ছে, তা বোঝা গেল এদিন সোমেন পুত্রের টুইটে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *