Breaking News
Home / TRENDING / থমথমে পরিবেশের মধ্যেই ধর্ষণ করে খুন কাশ্মীরে

থমথমে পরিবেশের মধ্যেই ধর্ষণ করে খুন কাশ্মীরে

ওয়েব ডেস্কঃ

একদিকে জম্মু-কাশ্মীরে চলছে অচলাবস্থা। প্রশাসন কারফিউ জারি করেছে। এরই মধ্যে সেখানে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটল। রবিবার বুদগামে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরবা থানার পুলিশ।

এদিন এক পুলিশ আধিকারিক বলেন, এক নাবালিকাকে অপহরণের কারণে এর আগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরই পুলিশের কাছে এই ধর্ষণ ও খুনের ঘটনা উঠে আসে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের সিতাপুরের বাসিন্দা ইঁট ভাটায় কর্মরত রাজিন্দর চৌহান গতকাল সন্ধ্যায় তাঁর পাঁচ বছরের শিশুকন্যার অপহরণের অভিযোগ তোলেন সুশীল কুমার চৌহান নামে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবকটি সিতাপুরের বাসিন্দা হর্ষলাল চৌহানের পুত্র, যিনি আবার বীরবা এলাকার হায়াতপোরার একটি ইঁট ভাটায় কাজ করেন। বুদগাম পুলিশের মতে, বীরবা পুলিশ এফআইআর দায়ের করে নিখোঁজ শিশুকন্যাটির সন্ধান চালায়। অবশেষে হায়াতপোরার একটি নালা থেকে শিশুকন্যাটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্ত করে পুলিশ জানতে পারে, অভিযুক্ত সুশীল কুমার চৌহান ওই শিশুকন্যাটিকে প্রথমে অপহরণ করে। তারপর তাঁকে ধর্ষণ করে খুন করেন। বর্তমানে ওই অভিযুক্তকে নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *