Breaking News
Home / TRENDING / তৃণমূল বিধায়কদের ভর্তুকিহীন রেশন কার্ড নিতে বলল রাজ্য সরকার

তৃণমূল বিধায়কদের ভর্তুকিহীন রেশন কার্ড নিতে বলল রাজ্য সরকার

সূর্য সরকার।

ভর্তুকিযুক্ত রেশন কার্ড ছেড়ে ভর্তুকিহীন নতুন রেশন কার্ড গ্রহণ করুন বিধায়করা, এমনটাই চাইছে রাজ্য সরকার। তবে জোর দিয়ে নয়। বিধায়কদের কাছে অলিখিত অনুরোধ করেছে সরকারের। ‘আপনি আচরি ধর্ম’ আপ্তবাক্য মেনে তাই ঘর থেকেই সূচনা করতে চাইছে তৃণমূল। যদিও দলের তরফে কোনও বিধায়ককে কোনও চাপ কোন ‘চাপ’ দেওয়া হয়নি। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Joytipriyo Mullick) বলছেন, “বিবেকের ডাকে সাড়া দিয়ে দিয়ে নতুন কার্ড নেওয়া উচিত।” কিন্তু হঠাৎ কেন এই কার্ডের প্রয়োজনীয়তা পড়ল ? দপ্তর সূত্রে খবর, রাজ্যের প্রায় ৯ কোটি মানুষ কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা যোজনা এবং রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত। সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় দুই কোটি মানুষ রেশন তোলেন না। যদিও সেই পরিমাণ খাদ্যদ্রব্য প্রতি মাসেই নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে রেশন দোকানগুলোতে মজুত হয় এবং কালোবাজারির জেরে বেহাত হয়ে। সেই দুর্নীতি রোধে ইতিমধ্যেই ই-পোস চালুর ব্যবস্থা করেছে খাদ্য দপ্তর। পাশাপাশি ১০ নম্বর ফর্মের নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। শেষ বিধানসভা অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই ধরনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, স্বচ্ছল পরিবার, যারা খাদ্য সামগ্রী গ্রহণ করেন না, তারা শুধুমাত্র পরিচয় হিসেবে ব্যবহারের জন্য এই ভর্তুকিহীন কার্ড নিতে পারেন। তারপরেই ব্যবস্থা গ্রহণ করে খাদ্য দপ্তর।

চলতি মাসের ৫ নভেম্বর থেকে বিলি করা শুরু হয় ভর্তুকি রেশন কার্ডের জন্য এই নতুন ফর্ম। কি সেই ভর্তুকিহীন রেশন কার্ড? গত ৫ নভেম্বর একটি ১০ নম্বর ফর্ম ছেড়েছে খাদ্য দপ্তর। যারা শুধুমাত্র একটি পরিচয় পত্র হিসেবে রেশন কার্ড রাখতে চান তাদের জন্যই এই ভর্তুকিহীন রেশন কার্ডের ব্যবস্থা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আপাতত এই ফর্ম জমা নেবে দপ্তর। অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে নয়া আবেদনপত্র। ইতিমধ্যে সাড়াও মিলেছে ভালো। প্রায় দেড় লক্ষ আবেদনপত্র জমা পড়েছে শুধু অনলাইনেই।
রাজ্য বিধানসভার সূত্রে খবর, তৃণমূলের বিধায়কদেরকে বিলি করা হচ্ছে এই ফর্ম।প্রত্যেক বিধায়ক যাতে নিজের বিধানসভা এলাকায় এই ফরম বিলি করতে জন্য বলা হয়েছে। পাশাপাশি, দল চাইছে বিধায়করা ভর্তুকিযুক্ত রেশন কার্ড ছেড়ে এই আবেদন পত্র জমা করে ভর্তুকিহীন পরিচয়পত্র রেশন কার্ডের সুবিধা উপভোগ করুন। এই নতুন কার্ডকে আকর্ষণীয় করতে পদক্ষেপ নিয়েছে খাদ্য দপ্তর।


সূত্রে খবর, ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে চলেছে রাজ্য সরকার। এই কার্ডের মাধ্যমে রেশনের চাল, গম, চিনি না পাওয়া গেলেও ফিউচার গ্রুপের আওতায় বিগ বাজারের একাধিক ব্র্যান্ডের জিনিসের উপর ছাড় মিলতে পারে ২৬৮টি জিনিসের উপর ছাড় পাওয়া যেতে পারে ৭ শতাংশ থেকে ১৩ শতাংশ। ফলে মানুষ যাতে এই কার্ড গ্রহণের আগ্রহ দেখায় তাই এই আকর্ষণীয় ‘অফার’ বলেই মত সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিলমোহর দিলেই এই ব্যবস্থা কার্যকর হবে।

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “সরকার কাউকে জোর করছে না। অনুরোধ জানাচ্ছে। অনেক স্বচ্ছল পরিবার রয়েছে যারা রেশন থেকে খাদ্যসামগ্রী নেন না। কিন্তু শুধুমাত্র পরিচয় পত্র হিসেবে রেশন কার্ড রাখতে চান। তাদেরকে অনুরোধ করছি এই নতুন ব্যবস্থা গ্রহণ করুন।” বিধায়কদের বিষয়ে​ উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিকের জবাব, “এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে জোর করতে পারিনা। কিন্তু এটুকু বলব বিধায়কদের উচিত এই ১০ নম্বর আবেদনপত্র জমা করে করে ভর্তুকিহীন রেশন কার্ড গ্রহণ করা।‌ সরকারের তরফে দেওয়া ‘বিবেকবার্তা’য় বিধায়করা কতটা এগিয়ে আসেন, সেটাই এখন দেখার!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *