Breaking News
Home / TRENDING / ডেঙ্গির আতঙ্কে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ এলাকাবাসীর

ডেঙ্গির আতঙ্কে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধিঃ

 

হাওড়া গঙ্গাধরপুর পাঁচলা থানার অন্তর্গত এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরে রাস্তা পরিণত হয়েছে ড্রেনে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মশার লার্ভা, বইছে দুর্গন্ধ জল। আর এই অবস্থায় স্থানীয় মানুষজন জমা জলে মশার লার্ভা দেখে ডেঙ্গি আতঙ্কে ভুগছেন। বহুবার প্রশাসনের দ্বারস্থ এবং লিখিত অভিযোগ দিলেও কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষদের। 

 

একইসঙ্গে আতঙ্কে ভুগছে স্কুল পড়ুয়ারা। ওই এলাকার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয় জানান, দীর্ঘদিন ধরেই এই অবস্থা হয়ে রয়েছে। তাই এরই প্রতিবাদে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য অস্থায়ী পথ অবরোধ করা হয়। পথে নামে স্কুল পড়ুয়া, স্থানীয় ব্যবসায়ী, এলাকার মহিলা সহ পথচারীরা। তিন ঘন্টা কেটে যাবার পরেও প্রশাসনের উপস্থিতি নেই। ঘটনাস্থল থেকে পঞ্চায়েত দূরত্ব ৫০ থেকে ১০০ মিটার মধ্যে, তবুও কোন পঞ্চায়েত প্রতিনিধি ঘটনাস্থলে না আসার কারণে, পথ অবরোধ চলাকালীন পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান সাধারণ মানুষরা। পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতি পঞ্চায়েতের কাজকর্ম কয়েকদিন ধরেই বন্ধ বলে জানাচ্ছেন দপ্তরের কর্তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *