Breaking News
Home / TRENDING / আজ কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তৃণমূল

আজ কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তৃণমূল

নীল রায়।

আগামী বছর মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে রাজ্যের ১০৭টি পুরসভায় নির্বাচনের নির্ঘণ্ট ! তার মধ্যেই রয়েছে কলকাতা পুর নিগমের নির্বাচনও। সেই কথা মাথায় রেখেই আজ শনিবার সন্ধ্যায় কালীঘাটের জয়হিন্দ ভবনে কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল (TMC) নেতারা। এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে দলের প্রায় ১১৪ জন কাউন্সিলরকে। সূত্রের খবর ভোটগুরু প্রশান্ত কিশোরের পরামর্শেই এই বৈঠক ডাকা হয়েছে। ‌

এই বৈঠকে হাজির থাকবেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তৃণমূল সূত্রে খবর প্রশান্ত কিশোরের পরামর্শে কলকাতার পুর নির্বাচনে একঝাঁক মুখ বদল করতে পারে বাংলা শাসকদল। কিন্তু তার আগে দলীয় কাউন্সিলরদের অবস্থান ও তাঁদের কাজকর্মের গতিবিধি জানতেই এদিনের বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *