Breaking News
Home / TRENDING / করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের শারীরিক অবস্থা সঙ্কটজনক

করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের শারীরিক অবস্থা সঙ্কটজনক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

অবশ্য শারীরিক অবস্থা সংকটজনক তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। বুধবার বিকেলে নবান্নের সাংবাদিক সম্মেলনে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘদিন ধরে কোভিড ১৯-এর সংক্রমণে আক্রান্ত হয়ে বাইপাসের এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার ফের স্ট্রোক হয় ফলতার বিধায়কের। তারপরেই তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পাশাপাশি তাঁর বুকে কফ জমে গিয়েছিল। সেই কারণে গত সপ্তাহে একটি ছোট্ট অপারেশন হয় তমোনাশের। অপারেশনের ফলে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ভেন্টিলেশন থেকে বার করে আনা হয়েছিল তাঁকে।

কিন্তু গতকাল আচমকাই স্ট্রোক হলে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছে তৃণমূলের এই প্রতিষ্ঠাতা সদস্যকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে তামোনাশ ঘোষের শারীরিক অবস্থার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন। আপাতত ফলতার বিধায়কের শারীরিক অবস্থা সংকটজনক। প্রথম দিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন তাদেরই একজন তমোনাশ ঘোষ (Tamonash Ghosh)।

ফলতার তৃণমূল বিধায়ক তথা সংগঠনের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ করোনায় আক্রান্ত হন দুর্গাপুরের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি জরুরী কাজে গিয়ে। সেখানে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এই তৃণমূল (TMC) বিধায়ক কলকাতায় ফিরে আসেন। সংক্রমনের উপসর্গ দেখা দিলে চিকিৎসা শুরু হয়। দ্রুতই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিশ্চিত করে প্রশাসন। দ্রুত তাঁকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে থেকেই তাঁকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *