Breaking News
Home / TRENDING / চিনের মুখাপেক্ষী কাশ্মীরিদের উইঘুর মুসলমানদের কথা স্মরণ করতে বললেন ওমর আব্দুল্লাহ

চিনের মুখাপেক্ষী কাশ্মীরিদের উইঘুর মুসলমানদের কথা স্মরণ করতে বললেন ওমর আব্দুল্লাহ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

চিন প্রসঙ্গে কাশ্মীরের বাসিন্দাদের সতর্ক করে দিলেন জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)। বুধবার দুপুরে একটি টুইট করেন তিনি। সতর্কবার্তা দিয়ে ওমর ওই টুইটে লেখেন, “যে সমস্ত কাশ্মীরিরা চিনের দিকে তাকিয়ে ভাবছিলেন তারা ত্রাণকর্তা হতে পারে। তারা সেখানকার উইঘুর মুসলমানদের অবস্থার কথা জেনে রাখুন। এবিষয়ে আপনাদের অবশ্যই সতর্কবার্তা অবলম্বন করা প্রয়োজন।” ফারুক আব্দুল্লাহ পুত্রের এমন সতর্কতামূলক টুইটে পেছনে যথেষ্ট তাৎপর্য রয়েছে বলে মনে করছে দেশের রাজনৈতিক মহল। সোমবার রাতে লাদাখের ভারত-চিন সীমান্তে সংঘর্ষের ঘটনার কথা এখন গোটা বিশ্বে চাউর হয়ে গিয়েছে। ভারতের ২০ ও চিনের ৪৩ জন সেনার মৃত্যুর খবরে উত্তপ্ত দুই দেশের সেনাবাহিনী। চলছে পাল্টা দোষারোপের পালা।

এমন সময় ন্যাশনাল কনফারেন্স (National Conference) নেতা ওমর আব্দুল্লাহ টুইট প্রকাশ্যে আসায় কাশ্মীরের রাজনীতিও সরগরম। কারণ গত প্রায় এক মাস ধরে লাগাতার কাশ্মীরের বিভিন্ন জায়গায় এনকাউন্টার চালিয়ে ভারতীয় সেনা এক ডজনেরও বেশি পাক জঙ্গিকে নিকেশ করেছে। সেই তালিকায় রয়েছে রিয়াজ নাইকুর মতো কুখ্যাত জঙ্গি নেতা। যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারত বারবার অভিযোগ তুলেছে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যেতে পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে চিন। কাশ্মীরের বাসিন্দাদের একাংশ যারা নিজেদের ভারতীয় মনে করেন না, তারা চিনের মুখাপেক্ষী হয়েছে। সোমবারে সেনার সংঘর্ষের ঘটনায় তারা যে আরও বেশি চিনের মুখাপেক্ষী হয়ে উঠবে, বুঝেছেন বিচক্ষণ রাজনীতি ওমর আব্দুল্লাহ।

সেই ভাবনা থেকেই চিনের (China) মুখাপেক্ষী হয়ে থাকা কাশ্মীরীদের উইঘুর মুসলমানদের (Uighur Muslims) অবস্থা প্রসঙ্গে সচেতন করতে চেয়েছেন তিনি। প্রসঙ্গত, চীন প্রশাসনের বজ্র আঁটুনি মধ্যেও সেখানকার উইঘুর মুসলমানদের ওপর অত্যাচারের ঘটনা জগ জাহির হয়েছে। উইঘুর মুসলমানরা যেমন সেখানে নামাজ পড়তে পারেন না, তেমনই পারেন না ধর্মীয় অনুষ্ঠান বা আচার পালন করতে। লম্বা দাড়ি রাখার রেওয়াজ নেই, পিতা-মাতা ভালবেসে সন্তানের নামকরণ করতে পারেন না কোনও ইসলামিক দর্শনের প্রভাবিত নামে। মুসলমানদের ওপর নানা রকম প্রতিবন্ধকতা জারি করেছে চিনের কমিউনিস্ট শাসকরা। এদিন নিজের ছোট্ট টুইটে সেই সব কথাই কাশ্মীরের মুসলিম ধর্মালম্বীদের স্মরণ করিয়ে দিতে চেয়েছেন ওমর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *