Breaking News
Home / TRENDING / সিপিএম বিধায়ককে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য তৃণমূল বিধায়কের

সিপিএম বিধায়ককে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য তৃণমূল বিধায়কের

নিজস্ব প্রতিনিধি।

মেমারি তৃণমূল (TMC) বিধায়ক নার্গিস বেগমের অশালীন মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বাজেটের সমর্থনে বলতে উঠে জামুড়িয়ার সিপিএম (CPM) বিধায়কের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন তিনি। বক্তৃতা চলাকালীন ট্রেজারি বেঞ্চ থেকে মন্ত্রী অসীমা পাত্র বিরোধীদের উদ্দেশ্যে একটি মন্তব্য করেন। সেই কথা শুনে নিজের বক্তৃতায় নার্গিস বেগম বলেন, “বক্তৃতা শেষ করেই ওদের জবাব দিচ্ছি।” কথা শুনে সিপিএমের জাহানারা খান বলেন, “যেমন ওদের সংস্কৃতি, তেমনি কথা বলছো না।” কথা শুনে গিয়ে ক্রুদ্ধ হয়ে নার্গিস বেগম বলেন, “এবার তোর ধর্ষণ হবে।” শুনেই কান্নায় ভেঙে পড়েন জাহানারা। তখন স্পিকারের চেয়ারের ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা।

তৃণমূল বিধায়কদের মধ্যে থেকেও প্রতিবাদ করা হয় নার্গিস বেগমের মন্তব্যের। বিষয়টি জেনেই অধিবেশনে এসে বিষয়টিতে হস্তক্ষেপ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শেষে পার্থ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে নিঃস্বার্থ ভুল স্বীকার করেন নার্গিস বেগম। ভুল স্বীকার করলেও একজন শাসকদলের বিধায়ক কীভাবে বিরোধী দলের বিধায়ককে এভাবে আক্রমণ করতে পারেন ! তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অধিবেশনের কার্যবিবরণী থেকে নার্গিস বেগমের ওই বিতর্কিত মন্তব্য বাদ দেওয়া হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *