Breaking News
Home / TRENDING / জয় শ্রীরাম এবার ট্রেন যাত্রাতেও, জানুন বিস্তারিত

জয় শ্রীরাম এবার ট্রেন যাত্রাতেও, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি।

শ্রীরাম (Shree Ram) অনুরাগী যাত্রীদের এক অভিনব ট্রেনযাত্রা উপহার দিতে চলেছে ভারতীয় রেল। রামায়ণ থিমে সাজানো হবে বেশ কিছু ট্রেন। ট্রেনগুলি চলবে শ্রীরামের সঙ্গে সম্পর্কিত শহরগুলিতে। আগামী মার্চ থেকেই দেশজুড়ে চলতে শুরু করবে ট্রেনগুলি। ভারতীয় রেল সূত্রে খবর, ভক্তরা এই ট্রেনে যখন রামচন্দ্রের স্মৃতিবিজড়িত স্থানগুলিতে যাবেন, তখন তাঁদের সামনে রামের জীবন, তাঁর মাহাত্ম্য নিয়ে নানা গল্প গাথা তুলে ধরা হবে। এই জন্যই ট্রেনগুলি সাজানো হবে রামায়নের বিভিন্ন ছবি দিয়ে।

রাজস্থানে যেমন প্যালেস অন হুইলস চালায় রেল এখানেও সেই ধাঁচে চলবে প্যালেস অন টেম্পলস। ট্রেনে চলবে ভজন। রামায়ণের গান। রামচরিতমানসের মত বই থেকে নেওয়া হবে পংক্তি। ট্রেনের কামরা সাজানো হবে সেই পংক্তিগুলি দিয়ে। রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ভিকে যাদব জানান, অযোধ্যা, জনকপুর, প্রয়াগ (এলাহাবাদ) এবং চিত্রকূটের মত রামায়ণে উল্লেখিত শহরগুলির ওপর দিয়ে এই ট্রেন যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *