Breaking News
Home / TRENDING / কংগ্রেস ছেড়ে আপে যোগ দিতে পারেন সিধু

কংগ্রেস ছেড়ে আপে যোগ দিতে পারেন সিধু

নিজস্ব প্রতিনিধি।

কংগ্রেস ছেড়ে আপে যোগ দিতে পারেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক নাভজ্যোৎ সিং সিধু (Navjyot Singh Sidhu) । সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনে স্টার ক্যাম্পেইনারদের তালিকায় রাখা হয়েছিল সিধুকে। কিন্তু, নির্বাচনী প্রচারে যোগ দিতে আসেননি তিনি। আপ (AAP) তৃতীয়বারের জন্য দিল্লি দখলের পর সিধুর অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগদানের সম্ভাবনা দেখা দিয়েছে।

কিন্তু, সিধু এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। পাঞ্জাব সরকারের মন্ত্রী ছিলেন সিধু। ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন সিধু। বিজেপির দেওয়া রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করেন তিনি। ২০১৭ সালের পাঞ্জাব বিধানসভা ভোটে জয়ী হয়ে মন্ত্রী হন সিধু। সিধুর সঙ্গে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ে বনিবনা হচ্ছিল না প্রথম দিন থেকেই। আচমকাই সিধুর হাতে থাকা দপ্তর কেড়ে নেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে রাহুল গাঁধীর হস্তক্ষেপ দাবি করেন সিধু। কিন্তু অমরিন্দর সিংকে কোনওভাবেই চটাতে চায় না দিল্লি। কংগ্রেস হাইকমান্ডের এমন আচারণে হতাশ সিধু তাই আম আদমি পার্টিতে যোগদানের বিষয়ে ভাবনা চিন্তা করছেন বলেই খবর জাতীয় রাজনীতিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *