Breaking News
Home / TRENDING / করোনা ভাইরাসে আক্রান্ত শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী

করোনা ভাইরাসে আক্রান্ত শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন হাওড়া জেলার শিবপুরের তৃণমূল (TMC) বিধায়ক জটু লাহিড়ী (Jatu Lahiri)। সোমবার আচমকা প্রেসার নেমে যাওয়ায় স্থানীয় নারায়নী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মঙ্গলবার তাঁর কোভিড পরীক্ষা হলে এদিন রিপোর্ট পজিটিভ আসে। অশীতিপর বিধায়কের রিপোর্ট পজেটিভ এলে তাঁকে হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন হাওড়া চিকিৎসকরা। চিকিৎসার জন্য কলকাতা রবীন্দ্রনাথ টেগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে। করোনার কোনওরকম লক্ষণ ছিল না তাঁর শরীরে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। সম্প্রতি তাঁর কন্যা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

জতু লাহিড়ীর বয়স ৮৫ বছর বয়স। ছোট্ট তিনি প্রতিদিন এলাকায় ঘুরে জনসংযোগ করে। কয়েকদিনে এলাকার নানা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই অশীতিপর বিধায়ক। বিধায়কের করোনা সংক্রমণ পজেটিভ আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকা তৃণমূল কর্মীরা। ইতিমধ্যে নিজেকে সেল্ফ আইসোলেশন এ নিয়ে গিয়েছেন বলে ওরা জেলা তৃণমূল সূত্রে খবর। ৩০ জুলাই কংগ্রেস সভাপতি সোমেন মিত্র মৃত্যুর পর তার দেহ আনা হয়েছিল বিধানসভায়। সেখানে হাজির হয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে ছিলেন জটু লাহিড়ী। সেদিন তাঁর স্পর্শে এসেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী, মন্ত্রী তাপস রায় ও নির্মল মাজি, বিধায়ক ইদ্রিস আলী, আব্দুল খালেক মোল্লা প্রমূখ।

প্রসঙ্গত, তৃণমূলে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে থাবা বেড়েই চলেছে। সম্প্রতি করোনায় আক্রান্ত হলেন হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক তথা যুবনেতা স্নেহাশিস চক্রবর্তী। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই নিজের কোন্নগরের কানাইপুর এলাকার বাড়িতেই আইসোলেশন রয়েছেন তিনি। বর্তমানে তৃণমূলে আরও দুজন বিধায়ক করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল ও এগরার বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত মাসের ২৪ তারিখে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। এছাড়াও রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু আক্রান্ত হয়েছিলেন করোনায়। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *