চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনাভাইরাস নিরাময়ের ওষুধ ফ্যাভিপিরাভির (Favipiravir ২০০ mg) ভারতে নিয়ে এল সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। মাত্র ৩৫ টাকার বিনিময়ে এই ওষুধের সাহায্যে হালকা থেকে মাঝারি ধরণের করোনা উপসর্গ নিরাময় সম্ভব বলে জানাচ্ছে সংস্থাটি।
ভারতে প্রথম এই ওষুধটি চালু করা প্রসঙ্গে সান ফার্মার ভারতের সিইও কীর্তি গনোরকার বলেন, “প্রতিদিন ভারতে ৫০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী দেশ বিকল্প চিকিৎসা গ্রহণ করা উচিত এবং তা জরুরী। আমরা সেই দিকের কথা মাথায় নিয়েই ওষুধটি চালু করেছি। ওষুধটি ব্র্যান্ড নাম ফ্লুগার্ড। কম খরচে কিনে সহজেই সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারবেন।”
কোভিড-১৯ এর টিকা এখনও বাজারে আসেনি। ফলে এই চিকিৎসার টিকার বিকল্প ব্যবস্থা হিসেবে বিশেষজ্ঞরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। কোনও ওষুধই সেভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। এই পরিস্থিতিতে ফ্লুগার্ড কার্যকরী ভূমিকা নেবে বলে জানাচ্ছে সংস্থাটি। সংস্থাটির তরফে জানানো হয়েছে, এই সপ্তাহের মধ্যেই ওষুধটি ভারতের বাজারে পাওয়া যাবে। তবে ওষুধটি যে ১০০ শতাংশ কাজ দেবে এমন দাবি করছে না সংস্থাটি। সংস্থার মতে, হালকা থেকে মাঝারি ধরণের উপসর্গ থাকলে এই ওষুধটি করোনা নিরাময়ে সাহায্য করবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news