চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে নিজেই আক্রান্ত হওয়ার কথা জানান মন্ত্রী। টুইটারে তিনি লেখেন, শরীরে কোভিড ১৯-এর লক্ষণ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করাই, রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ নিয়ে আমি হাসপাতালে ভর্তি হয়েছি এবং সুস্থ রয়েছি।” প্রসঙ্গত, রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব বিজেপি শিবিরে। কিন্তু তারই মাঝে কেন্দ্রীয় সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা হলেও সেই প্রস্তুতিতে ধাক্কা লেগেছে। সূত্রের খবর, মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা করাতে বলা হয়েছে। পাশাপাশি তাদের সেল্ফ আইসোলেশনে যাওয়ার ও পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই হাসপাতালে থাকবেন তিনি। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
#COVID19 के लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया जिसमें मेरी रिपोर्ट पॉज़िटिव आई है। डाक्टरों की सलाह पर मैं अस्पताल में भर्ती हूँ और स्वस्थ हूँ।
— Dharmendra Pradhan (@dpradhanbjp) August 4, 2020
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আক্রান্ত হন রবিবার। তিনিই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী যিনি কোভিড-১৯ আক্রান্ত হন। চিকিৎসকদের নির্দেশ মতো তিনি হাসপাতালে রয়েছেন। পাওয়ার বেসরকারি হাসপাতাল মেদান্ত রয়েছেন তিনি। করোনা সংক্রমণ ধরা পড়ার আগে অমিত শাহ মন্ত্রিসভার বৈঠক করার কারণে অনেকেই ইতিমধ্যেই সেলফ কোয়ারেন্টাইনে গিয়েছেন। এই রাজ্যের বেশ কয়েকজন সাংসদ শাহর সঙ্গে দেখা করার জন্য সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে গিয়েছেন রবিবার। সেই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, বিষ্ণুপুর সাংসদ সৌমিত্র খাঁ, কুচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক ও জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news