চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়ল কুমারগঞ্জের তৃণমূল (TMC) বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার সি এম ও এইচ তাঁকে ফোন করে জানান, রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর এই করোনা ভাইরাসের সংক্রমনের চিকিৎসার জন্য গঠিত অস্থায়ী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চলতি মাসের ২ তারিখে করোনা পরীক্ষা করিয়েছিলেন তোরাফ। শরীরে কোনও রকম উপসর্গ বা অসুবিধা না থাকায় জেলায় তৃণমূলের সব কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।
এদিন রিপোর্ট পজিটিভ জানা মাত্রই নিজেকে সরিয়ে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চলে যান তিনি। আজ তাঁর দুই পুত্র সহ স্ত্রীর করোনা ভাইরাসের পরীক্ষা হয়েছে। গত কয়েকদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের যাবতীয় দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সমস্ত কর্মসূচি দেওয়া হয়েছিল তার সবকটিই পালন করেছিলেন তোরাফ হোসেন মন্ডল। বিধায়কের করোনা সংক্রমণ ধরা পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগঞ্জ এলাকার তৃণমুল কর্মী মহলে।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে মারা গিয়েছেন ফলতার তৃণমূল বিধায়ক তথা বর্ষিয়ান নেতা তমোনাশ ঘোষ। যদিও মন্ত্রী সুজিত ও বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ করোনা সংক্রমণে আক্রান্ত হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news