নীল রায়।
সংবিধান দিবসের অনুষ্ঠানেও থামল না রাজ্য সরকার ও রাজ্যপালের বিরোধ ! মঙ্গলবার বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করতে এসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সেখানে প্রায় মিনিট ২০ বক্তৃতা করেন তিনি। বক্তৃতার শেষ ভাগে রাজ্যপাল বলেন, “আমার সাংবিধানিক প্রধানের পদটিকে আপোসের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।” রাজ্যপালের গতিবিধি নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিন নিজের বক্তৃতায় সেকথাই বোঝাতে চান তিনি।
তবে প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর জবাব দিয়েছেন তৃণমূল বিধায়করাও। রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিধানসভার অধিবেশন কক্ষ ছাড়ার সময় ‘জয় হিন্দ’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল বিধায়করা। এমন স্লোগান শুনে দাঁড়িয়ে বিধায়কদের উদ্দেশ্য প্রতি নমস্কার করেন তিনি।
এদিন সংবিধান দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কোনও বাক্যালাপ হয়নি রাজ্যপালের সঙ্গে। যদিও, রাজ্যপালকে স্বাগত জানাতে ও বিদায় পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news