ওয়েব ডেস্ক:
যত দোষ মুকুল রায়ের। পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির অন্তত এমনটাই দাবি। সিবিআইয়ের তলবে সারধা কাণ্ডের জেরায় এমনটাই বলে এলেন তাঁরা। তাঁদের মতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায় সব জানেন। কারণ সারধাকান্ড-সহ চিটফান্ড কেলেঙ্কারি যখন হয়, তখন তৃণমূলের তহবিল ও লেনদনে সংক্রান্ত যাবতীয় দায়িত্ব ছিল মুকুলের।
উল্লেখ্য, মমতার ছবির প্রদর্শনীর সঙ্গে চিটফান্ড কান্ডের যোগসূত্র রয়েছে বলে মনে করছে সিবিআই। সেই সূত্রেই ডাক পড়েছিল দুই তৃণমূল নেতার। আর সেখানেই তাঁরা যাবতীয় দায় চাপালেন বর্তমান বিজেপি নেতার উপরে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির প্রদর্শনী করেছিল তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’। যে প্রদর্শনী থেকে চড়া দামে ছবি কিনেছিলেন একাধিক চিটফান্ড সংস্থার মালিক। যার মধ্যে রয়েছে সারধা কর্তা সুদীপ্ত সেনও।
এদিকে সুব্রত ও পার্থর অভিযোগ অস্বীকার করে মুকুল রায় পাল্টা জানান, ভিত্তিহীন অভিযোগ। ২০০৫ সালেই আমি জাগো বাংলা ছেড়েছিলাম। তৃণমূল এসব করছে আমার বিরুদ্ধে চক্রান্ত করতে।
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি করেন, তিনি ২০১৩ সালে ‘জাগো বাংলা’র সম্পাদকও ছিলেন না, দলের সাংগঠনিক প্রধানও ছিলেন না। ফলে তহবিল ও লেনদেন সংক্রান্ত বিষয়ে তার কিছুই জানা নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news