Breaking News
Home / TRENDING / আগামীকাল ভাটপাড়া যাচ্ছে তৃণমূলের মন্ত্রী বাহিনী

আগামীকাল ভাটপাড়া যাচ্ছে তৃণমূলের মন্ত্রী বাহিনী

নীল রায়। আগামীকাল ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে এক ঝাঁক মন্ত্রীকে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে আহ্বায়ক করে প্রায় হাফ ডজন মন্ত্রী সমৃদ্ধ একটি কমিটি গড়া হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের হাল ফেরাতে। মূলত তারাই এই প্রতিনিধি দলে থাকবেন। পরিষদীয় মন্ত্রী তাপস রায়, বনমন্ত্রী ব্রাত্য বসু, দমকল মন্ত্রী সুজিত বসু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু ও উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থাকছেন এই প্রতিনিধি দলে। ব্যারাকপুর শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটি থেকে বাদ পড়ে গেলেও এই প্রতিনিধি দলে ঠাঁই দেওয়া হয়েছে নৈহাটির বিধায়ক তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিককে। কিন্তু এই মন্ত্রীদের বাহিনী ভাটপাড়ায় গিয়ে ঠিক কি করতে চাইছে, তা নিয়ে এখনও সন্দিহান রাজনৈতিক মহল। কারণ ব্যারাকপুর লোকসভায় অর্জুন সিং বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হওয়ার পর থেকে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। তার ওপর আবার ভাটপাড়া উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে হারিয়ে জয়ী হয়েছেন অর্জুন পুত্র পবন সিং। সে অর্থে ভাটপাড়ায় তৃণমূল কর্মীদের মনোবল একেবারে তলানিতে ঠেকে গিয়েছে। তার ওপর মার পাল্টা মারের রাজনীতিতে ভাটপাড়ায় কিছুটা ব্যাক ফুটেও তৃণমূল। ইতিমধ্যে ভাটপাড়ার প্রায় আড়াইশো জন পরিবারকে আর্থিক সাহায্যের দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ভাবে জমি হারিয়ে এখন ক্ষতিপূরণ দিয়ে সাধারণ মানুষের সমর্থন আদায়ের লক্ষ্যে এই মন্ত্রিপরিষদকে ভাটপাড়া পাঠানো হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *