Breaking News
Home / TRENDING / “জয় শ্রীরাম” স্লোগান দিয়ে আব্দুল মান্নানের কাছে জোর ধমক খেলেন দুলাল

“জয় শ্রীরাম” স্লোগান দিয়ে আব্দুল মান্নানের কাছে জোর ধমক খেলেন দুলাল

নীল রায়। কংগ্রেসের আসনে বসে “জয় শ্রীরাম” স্লোগান দেওয়ায় বিধায়ক দুলাল বরকে জোর ধমক দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বুধবার বিধানসভায় অধিবেশন চলাকালীন বিরোধী বেঞ্চে বসে “জয় শ্রীরাম” স্লোগান দেন বাগদার বিধায়ক দুলাল বর। ২০১৬ সালে তৃণমূল ছেড়ে কংগ্রেসের টিকিটে বাগদা থেকে দাঁড়িয়ে জয়ী হন দুলাল। পরাস্ত করেন তৃণমূল সরকারের মন্ত্রী তথা প্রাক্তন আইপিএস কর্তা উপেন বিশ্বাসকে। বছরখানেক কাটতে না কাটতেই অঘোষিতভাবে যোগ দেন তৃণমূলে। লোকসভা ভোটের আগে আবারও দলবদল করেছেন তিনি। দিল্লির দীনদয়াল মার্গের অফিসে দিয়ে গেরুয়া ঝান্ডা হাতে তুলে নেন বাগদার বিধায়ক। এখন তিনি রাজ্য রাজনীতিতে নিজেকে বিজেপির প্রতিনিধি বলে পরিচয় দেন সকলের কাছে। যদিও তার পরে বিধানসভায় এলে কংগ্রেসের জন্য বরাদ্দ ঘরে ওঠাবসা করতেন দুলাল। এমন কি প্রয়োজন হলে বিরোধী দলনেতা আব্দুল মান্নানের থেকে চিঠি লিখে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে নিতেন তিনি। এ পর্যন্ত ঠিকই ছিল! কিন্তু এদিন আব্দুল মান্নান এর উপস্থিতিতে বিধানসভার “জয় শ্রীরাম” ধ্বনি দিয়ে ব্যাপক ধমক খান তিনি। নিজের আসন ছেড়ে উঠে আব্দুল মান্নান তাঁকে বলেন, “কংগ্রেসের আসনে বসে “জয় শ্রীরাম” ধ্বনি দিবি না। দিলে আমি কংগ্রেসের ঘরে ঢোকা তোর বন্ধ করে দেব।” এরপর দীর্ঘক্ষন অধিবেশনে অংশ নিলেও আর জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা যায়নি দুলাল বরকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *