Breaking News
Home / TRENDING / হতাশ রাহুলকে, ফিরে আসার বার্তা দিলেন মোদী

হতাশ রাহুলকে, ফিরে আসার বার্তা দিলেন মোদী

ভাস্কর মান্না:

 

“আপ নেহি তো হাম নেহি। ইয়ে জওয়ানি কিসকে নাম, রাহুল গাঁধী তেরে নাম।” দলের সভাপতি পদ থেকে রাহুলের ইস্তফার সিদ্ধান্তের বিরুদ্ধে তুঘলক লেনের বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণায় বসেছেন কংগ্রেস কর্মীরা। তাঁদের একটাই দাবি, ‘ফিরে আসুন’।

 

লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে দলের, সেই দায় মাথা পেতে নিয়ে কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন রাহুল। গত এক মাস ধরে কংগ্রেস কর্মীরা, তাঁকে বারবার বুঝিয়েছেন দলে তাঁর বিকল্প এখনও কেউ নেই। অতএব, দলের এই দু’র্দিনের দিনে তাঁকেই হল ধরতে হবে। তাঁর নেতৃত্বেই দল আবার জেগে উঠবে। কিন্তু কংগ্রেস কর্মীদের এই আবেদনের পরেও নিজের সিদ্ধান্ত থেকে বিন্দুমাত্র টলেননি রাহুল। এমনকি দলের সভাপতি পদে নির্বাচন হলে সেখানেও তিনি থাকবেন না বলে জানিয়েছেন।  

 

এই অবস্থায় কংগ্রেস কর্মীরা দিশেহারা। একদিকে দলের বিপর্যয়, অন্যদিকে সভাপতির এই অনড় অবস্থান। এর থেকে রেহাই পেতে যুব কংগ্রেস কর্মীরা রাহুলের বাড়ির সামনে ধর্ণায় বসেন। অন্যদিকে, রাজ্যসভায় ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুলকে ঘুরিয়ে ফিরে আসার বার্তা দেন। তিনি বলেন, “হেরে গিয়ে এখন কাঁদছেন কেন? এ কি পদ্ধতি? যখন নিজের উপর ভরসা থাকে না, তখনই ইভিএমে দোষ চাপানোর মতো অজুহাত খোঁজ হয়। হতাশ হয়ে লাভ নেই। সাহস করে আবার কর্মীদের তৈরি করুন। এটাই কি শেষ ভোট না কি? আরও ভোট আসবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *