Breaking News
Home / TRENDING / তৃণমূল করলে বখাটে ছেলেদের চাকরি দেবেন, দলের হাল ফেরাতে মরিয়া দাবি মমতার

তৃণমূল করলে বখাটে ছেলেদের চাকরি দেবেন, দলের হাল ফেরাতে মরিয়া দাবি মমতার

নীল রায়:

তৃণমূল করলে বখাটে ছেলেদের চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কাঁচরাপাড়ার এক কর্মীসভায় এমনই মন্তব্য করেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘যাঁদের চলে যাওয়ার তাঁরা চলে যান৷ এতে তৃণমূল দলটা শুদ্ধ হবে৷ এখনও দু’বছর আমাদের সরকার রয়েছে৷ পাড়ার বখাটে ছেলেদের নিয়ে আসুন৷ আমার কাছে তাদের বায়োডাটা জমা দিন৷ অনেক চাকরি আছে৷ আমি ওদের চাকরি দেব৷’’ মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর এভাবেই প্রশ্ন উঠছে যে তার সরকার ২০১৬ সালের পর আর এসএসসি বা পিএসসিতে শিক্ষক বা সরকারি কর্মচারী নিয়োগ করতে পারেনি। আর সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক পরীক্ষার মাধ্যম দিয়ে এসে অনেক পরীক্ষার্থী এখনো চাকরি পাওয়ার অপেক্ষায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিসের উপর ভিত্তি করে তৃণমূল করলে বখাটে ছেলেদের চাকরি দেওয়ার কথা বলছেন?

এদিন কাঁচড়াপাড়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রাদেশিক মন্তব্য করারও অভিযোগ ওঠে। মমতা বলেন, ‘আমি যখন উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাবে যাই, তখন সেখানের ভাষায় কথা বলি৷ বাংলায় থাকতে হলে, কথা বলতে হবে বাংলায়৷’ এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রাদেশিকতায় জোর দিচ্ছেন বলেই দাবি বিরোধীদের৷ যা বাঙালি অবাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। মমতা বলেন, ‘‘ভোটের পরই শুরু হয়েছে সন্ত্রাস৷ কিছু অশুভ শক্তির নজর পড়েছে বাংলায়৷ সন্ত্রাসী, মৌল উগ্রপন্থী, অর্ধসত্যি, উন্মত্ত সন্ত্রাস শুরু হয়েছে৷ বাংলায় থাকব৷ বাইকে করে এসে গুন্ডামি করব আমরা শুনব না৷’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *