Breaking News
Home / TRENDING / শাসক দলের কাটমানি খাওয়া নেতাই এবার তোলাবাজির বিরুদ্ধে পথে নামলেন

শাসক দলের কাটমানি খাওয়া নেতাই এবার তোলাবাজির বিরুদ্ধে পথে নামলেন

নিজস্ব সংবাদদাতা:

বেশ কয়েক মাস আগে স্টেডিয়াম করার জন্য কাট মানি খাওয়ার অভিযোগে প্রকাশে ধমক দেন মুখ্যমন্ত্রী। আর লোকসভা ভোটের পর দ্যাখা যায় চুঁচুড়া বিধানসভায় বিপুলসংখ্যক ভোট বাড়ে বিজেপির। এই বিধানসভায় বিজেপির ভোট বাড়ায় দলের নিচুতলার কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে দ্যাখা না গেলেও অনেক কর্মীদের মুখে সোনা যাচ্ছে টোটো চালাতে গেলে কাটমানি, অটো চালাতে গেলে কাটমানি, নিজে জমি কিনে বাড়ি করতে গেলে কাটমানি, সব কিছুতেই কাটমানি, তোলাবাজি তাই ভোটে এই ভরাডুবি। আর যাঁর বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছিল, সেই বিধায়ক তোলাবাজির বিরুদ্ধে এবার মাইক নিয়ে পথে নামলেন।

চু্ঁচুড়া ব্যান্ডেলের অটো-টোটো স্ট্যান্ডে ঘুরে ঘুরে হ্যান্ডমাইক নিয়ে ঘোষণা করেন, তোলার টাকা কাউকে দেবেন না। হুগলি চুঁচুড়া পুরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে পথে নামেন চুঁচুড়ার বিধায়ক অসীত মজুমদার। কয়েকদিন আগে অভিযোগ জমা দেওয়ার জন্য কমপ্লেন বক্স বসিয়েছেন বিধায়ক। তাঁর মাধ্যমেই খবর পান তোলাবাজি চলছে অটো টোটো চলকদের থেকে। তার সঙ্গে যুক্ত দলেরই কিছু লোক। এই কর্মসূচী আগামী দিনেও চলবে বলে জানান বিধায়ক। অটো টোটো চালকদের বলেন কোনও অসুবিধা হলে তাঁকে নির্ভয়ে জানাতে, তিনি সমাধান করবেন।

এই বিষয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ওই দলের সবাই তোলাবাজির এক্সপার্ট, যেমন গুরু তেমন দলের শিষ্যরা, আমি এলাকার সাংসদ হিসেবে মানুষকে বলব, কেউ যদি তোলাবাজি করে কিংবা তোলা চায়, তবে সে যে দলের হোক থানায় অভিযোগ করুন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *