Breaking News
Home / TRENDING / জরুরি প্রশাসনিক বৈঠক ১০ জুন, ড্যামেজ কন্ট্রোলে সক্রিয় তৃণমূল ভবনও

জরুরি প্রশাসনিক বৈঠক ১০ জুন, ড্যামেজ কন্ট্রোলে সক্রিয় তৃণমূল ভবনও

নীল রায়:

গো-হারা হেরে গভীর দুশ্চিন্তায় পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরেই এবার দলের বিধায়ক এবং মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন তিনি। সোমবার নবান্ন সভাঘরে আপাতকালীন ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে। একই সঙ্গে নবান্নর তরফে জানানো হয়েছে ৭ জুন মন্ত্রী, আমলা ও জেলাশাসকদের নিয়ে যে বৈঠক ডাকা হয়েছিল তা পিছিয়ে ১০ জুন করা হয়েছে। ইতিমধ্যে, দলেও ওলট-পালট করা অদল বদল আনা হয়েছে দলে। পাশাপাশি, গত এক সপ্তাহ ধরে প্রশাসনের রদবদলে ঘুম ছুটেছে পুলিশ আমলা মহলে। ফলে সোমবারের বৈঠকে আবারও যে বেশকিছু অদলবদল হবে সে বিষয়ে নিশ্চিত তৃণমূল বিধায়করা। মুকুল রায়ের দলত্যাগের পর তপসিয়ার তৃণমূল ভবনের গুরুত্ব কমে গিয়েছে। লোকসভা ভোটে হারের ধাক্কায় মুখ্যমন্ত্রী সেই তৃণমূল ভবনকে ফের সক্রিয় করতে উদ্যোগী হয়েছেন। তাঁর নির্দেশেই, প্রতি সোমবার রাজীব বন্দ্যোপাধ্যায়, বুধবার শুভেন্দু অধিকারী ও শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে জনসংযোগের উদ্দেশ্য বসবেন।

এমন উদ্যোগ তথা তৎপরতার কথা জেনে এক আদি তৃণমূল নেতার কথায়, “গত ২১ বছর এই তৃণমূলে থেকে কত কী না দেখলাম। দিদির ওঠাপড়া, দিদির লড়াই, সবকিছু।‌ শেষে ভাই-ভাইপোদের হাত ধরে দলের উত্তোরনের চেষ্টা হচ্ছে। এবার আবার নবান্নে বৈঠকে। জয় শ্রীরাম ধ্বনি সামাল দিতেই দিদি মেজাজ হারিয়ে ফেলছেন। বিজেপির বিরুদ্ধে লড়াই নিয়ে তো একটা কথাও কোনও নেতা জোর দিয়ে বলতে পারছেন না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *