Breaking News
Home / TRENDING / বিজেপির পথে হেঁটে করোনা মোকাবিলায় সংসদীয় তহবিল থেকে অর্থ দিলেন তৃণমূলের লোকসভার সাংসদরা

বিজেপির পথে হেঁটে করোনা মোকাবিলায় সংসদীয় তহবিল থেকে অর্থ দিলেন তৃণমূলের লোকসভার সাংসদরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিজেপির (BJP) পথে হেঁটে ভাইরাসের মোকাবিলায় সংসদীয় এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) লোকসভা সাংসদরা। রবিবার দুপুরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাদের সাংসদরাকে কোথায় কত টাকা দিয়েছে। শনিবার দিল্লিতে বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা দলের সাংসদদের তহবিল থেকে এক কোটি টাকা করে প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলার ফান্ডে দিতে নির্দেশ দেন। সেই পথে হেঁটেই এদিন তৃণমূলের পাল্টা তালিকা প্রকাশ করা হলো। তৃণমূলের লোকসভার ২২ জন সাংসদ সম্মিলিতভাবে ২২ কোটি ৬০ লক্ষ টাকা দিয়েছেন করোনা মোকাবিলায়। বিভিন্ন জেলার জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে এই বিপুল পরিমাণ অর্থ। প্রসঙ্গত, বিজেপির লোকসভার ৩০৩ জন সাংসদ ইতিমধ্যে এক কোটি টাকা করে দেওয়া শুরু করেছেন। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বাঁকুড়া সাংসদ ডঃ সুভাষ সরকার ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ও এক কোটি টাকা করে প্রধানমন্ত্রীর উদ্যোগে করোনা মোকাবিলায় গঠিত তহবিলে দিয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী এমার্জেন্সি তহবিলে। ওই তহবিলে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন এক কোটি ৪০ লক্ষ টাকা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে নিজেদের সংসদীয় এলাকা উন্নয়ন তহবিল থেকে তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এক কোটি টাকা, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ৫০ লক্ষ, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান দিয়েছেন ৫০ লক্ষ, আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার ৫০ লক্ষ, বোলপুরের সাংসদ অসিত মাল ৫০ লক্ষ, মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া ৫০ লক্ষ, ঘাটালের সাংসদ অভিনেতা দেব দিয়েছেন ৫০ লক্ষ, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারি দিয়েছেন ৫০ লক্ষ, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দিয়েছেন ৫০ লক্ষ, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ৫০ লক্ষ, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান দিয়েছেন ৫০ লক্ষ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ৫০ লক্ষ, যাদবপুরের অভিনেত্রী সংসদ মিমি চক্রবর্তী ৫০ লক্ষ, কলকাতার সাংসদ মালা রায় ১.১ কোটি, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান রুহি দিয়েছেন ৫০ লক্ষ,হাওড়া সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ৫০ লক্ষ, জয়নগর সাংসদ প্রতিমা মন্ডল দিয়েছেন এক কোটি, বীরভূমের সাংসদ শতাব্দী রায় দিয়েছেন ৫০ লক্ষ, দমদমের সাংসদ সৌগত রায় দিয়েছেন ৫০ লক্ষ, উলুবেরিয়া সাংসদ সাজেদা আহমেদ দিয়েছেন ৫০ লক্ষ, কাঁথির সাংসদ শিশির অধিকারী দিয়েছেন ৫০ লক্ষ, বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল দিয়েছেন ৫০ লক্ষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *