চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনে বাঙালির ঘরে রুই,কাতলা পৌছে দিতে উদ্যোগী হল রাজ্য মৎস দফতর (Fisheries Department) । ইতিমধ্যেই রাজ্যের মৎস দফতরের কর্তারা তাদের নিজস্ব ভেড়ি থেকে মাছ তোলার কাজ শুরু করেছেন। করোনার জন্য বাজারে মাছের আকাল রয়েছে। দীঘার মাছ বাজারে নেই। গনপরিবহন ব্যবস্থা চালু না থাকায় স্থানীয় মাছের আকাল কলকাতা শহরে। এমন অবস্থায় কলকাতার বাসিন্দাদের মাছের যোগান দিচ্ছে রাজ্য মৎস নিগম।
সোমবার থেকেই মৎস দফতরের বেশকয়েকটি গাড়ি শহর কলকাতায় ঘুরবে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার কয়েকটি জনবহুল জায়গায় নিগমের গাড়ি যাবে। সেখান থেকেই শহরের মধ্যবৃত্ত বাঙালি মাছ কিনতে পারবেন। তবে মাছের দাম নাগালের মধ্যেই রাখছে মৎস দফতরের কর্তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news