Breaking News
Home / TRENDING / শাস্তির দাবিতে অনড় থেকেই মারা গেলেন উন্নাওয়ের ধর্ষিতা তরুণী

শাস্তির দাবিতে অনড় থেকেই মারা গেলেন উন্নাওয়ের ধর্ষিতা তরুণী

নিজস্ব প্রতিবেদন:

 

অবশেষে মৃত্যু হল উন্নাওয়ের গণধর্ষিতার। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। 

 

হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান শলভ কুমার বলেন, সন্ধে থেকে ওই তরুণীর শারীরিক অবস্থার অবনতি হয়। তারপর ভেন্টিলেশনে দেওয়া হয়। যাবতীয় চেষ্টা ব্যর্থ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত্যুর আগে ওই তরুণী তাঁর দাদার কাছে আবেদন করেন, “আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, যারা আমার এই অবস্থা করেছে তাদের ফাঁসিতে ঝুলতে দেখতে চাই।” পরিবারের অভিযোগ, মামলা প্রত্যাহার করার জন্য এখনও তাঁদেরকে খুনের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। তবে শেষ লড়াই লড়ে যাবেন বলে জানিয়েছেন। 

 

গত বছর ডিসেম্বরে গণধর্ষণের শিকার ২৩ বছরের ওই তরুণী। এই ঘটনায় ৫ অভিযুক্তের হরিশঙ্কর ত্রিবেদী, রামকিশোর ত্রিবেদী, শিবম ত্রিবেদী, শুভম ত্রিবেদী ও উমেশ বাজপাইয়ের নামে মামলা করে ধর্ষিতার পরিবার। বৃহস্পতিবার রায়বেরলির আদালতে মামলার শুনানিতে যোগ দিতে যাওয়ার সময় ওই ৫ অভিযুক্ত তরুণীর উপর হামলা চালায়। কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয় ওই তরুণীর। তরুণীর দেহের ৯০ ভাগ পুড়ে যায়। এই অবস্থায়ও অভিযুক্তদের নামে পুলিশকে বয়ান দেন তিনি। বয়ানের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *