Breaking News
Home / TRENDING / করোনা আতঙ্ক : লন্ডন থেকে শুটিং সেরে কলকাতায় ফিরলেন জিৎ-মিমি

করোনা আতঙ্ক : লন্ডন থেকে শুটিং সেরে কলকাতায় ফিরলেন জিৎ-মিমি

নিজস্ব প্রতিনিধি।

করোনা আতঙ্কের জেরে লন্ডন থেকে শুটিং সেরে তড়িঘড়ি কলকাতায় ফিরলেন অভিনেতা জিৎ ও মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)। বুধবার সকালে দুবাই থেকে কলকাতায় ফেরেন তারা। আতঙ্কের মাঝে দিন কয়েক আগে জিৎ ও মিমি তাদের ছবি ‘বাজি’-র শুটিংয়ের জন্য লন্ডন গিয়েছিলেন। এই ছবির প্রযোজক স্বয়ং। দমদম বিমানবন্দরে নামার পর তাদের চোখে মুখে ধরা পড়েছে করোনা আতঙ্ক। অভিনেতা জিৎ মেডিকেটেড মাস্ক পড়েছিলেন। যদিও, মিমি ছিলেন মাস্ক ছাড়াই।

অভিনেতা জিৎ (Jeet) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে না চাইলেও, অভিজ্ঞতার কথা জানান। অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন “করোনা ভাইরাসের কথা মাথায় রেখে শুটিং শেষ করে ফিরেছি। লন্ডনের সচেতনতা রয়েছে তবে আতঙ্কের রেশ নেই। তবে বিমানবন্দর জুড়ে সর্তকতা রয়েছে। দুবাই বিমানবন্দর ফাকা দেখেছি। এর আগে কখনো দুবাই বিমানবন্দরে এমন চেহারা দেখিনি।”

প্রসঙ্গত, ভারতের কলাকুশলীদের সংস্থা ইমপা ১৯-৩১ মার্চ পর্যন্ত সিনেমা, টিভি সিরিয়াল এবং ওয়েব সিরিজের যাবতীয় শুটিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাসকে (Cooronavirus) মহামারী আখ্যা দেওয়ার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই অল্প দিনের শুটিং সেরে লন্ডন থেকে কলকাতায় ফিরলেন জিৎ-মিমি ও তাদের শুটিংয়ের পুরো ইউনিট। প্রসঙ্গত, লন্ডন যাত্রার আগে মেডিকেটেড মাস্ক পড়ে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মিমি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *