Breaking News
Home / TRENDING / বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে গাজোলে গ্রেফতার তৃণমূল নেত্রী

বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে গাজোলে গ্রেফতার তৃণমূল নেত্রী

নীল রায়।

দেহ ব্যবসা চালানোর অভিযোগে মালদহের গাজোলে গ্রেফতার হলেন এক তৃণমূল নেত্রী। মঙ্গলবার রাতে মালদহের ইংরেজবাজার শহরের সিঙ্গাতলা এলাকার ঘটনা। ধৃত তৃণমূল নেত্রীর নাম ললিতা মণ্ডল। গাজলের বাসিন্দা ললিতা ওই ব্লকেরই তৃণমূলের মহিলা নেত্রী। ইংরেজবাজার থানার সিঙ্গাতলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ললিতা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়ির মালিক সেখানে থাকতেন না। ললিতা একাই ওই বাড়িতে থাকতেন। বাড়িতে প্রায়ই অচেনা যুবক-যুবতীদের আনাগোনা ছিল। এদিন সন্দেহবশত ওই বাড়িতে হানা দেন প্রতিবেশীরা। তাঁদের আরও অভিযোগ, সেই সময় দুই তরুণী এবং এক যুবককে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া যায়। ললিতা নিজেও বাড়িতে ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় এলাকায়। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ললিতা এবং এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “শহরের একটি ফাঁকা বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযান চালিয়ে এক মহিলা এবং যুবককে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” গাজলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুশীল রায় বলেন, “তাঁকে মহিলা সংগঠনের নেত্রী হিসেবে আমি জানি। এর বেশি কিছু আমার জানা নেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *