নীল রায়।
“মুকুল রায়ের যোগদানের সময় তৃণমূল বলেছিল কিস্যু হবে না। কী হয়েছে আপনার সবাই দেখেছেন। এখন শোভনের যোগদানের সময়ও একই কথা বলছে তৃণমূল।” এমনটাই বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, “মুকুল রায় যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তখনও তৃণমূল বলেছিল, কিস্যু হবে না। কী হয়েছে তা আপনারা দেখতে পেয়েছেন। শোভনকে নিয়েও একই কথা বলছে ওরা। সময় বলবে শোভনের বিজেপিতে যোগদানে তৃণমূলের সংগঠনের কোনও ক্ষতিবৃদ্ধি হয় কি না।”
বুধবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলের দাবি, শোভনের দলবদলে প্রভাব পড়বে না সংগঠনে। অভাব পূরণে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। এদিন বিজেপি সভাপতি কিন্তু মুকুল রায়ের তুলনা টেনে জবাব দিয়েছেন তৃণমূল নেতৃত্বকে। মাএ দেড় বছর বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে সবদিক থেকে ধাক্কা দিয়েছেন একদা তৃণমূলের “সেকেন্ড ইন কমান্ড”। লোকসভা ভোটে বিজেপি এ রাজ্যে ১৮টি আসন জিততে বড় ভূমিকা নিয়েছেন মুকুল। শোভনের যোগদানও বিজেপিকে একই ফল দেবে বলে ঘুরপথে দাবি করেছেন মেদিনীপুরের সাংসদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news