Breaking News
Home / TRENDING / দিদির নির্দেশের পরদিনই তৃণমূলের রাখি বন্ধন উৎসবে শোভন জায়া

দিদির নির্দেশের পরদিনই তৃণমূলের রাখি বন্ধন উৎসবে শোভন জায়া

নীল রায়।

আগের দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মঞ্চ থেকে ঘোষণা করে দায়িত্ব দিয়ে গিয়েছেন। তাই বৃহস্পতিবার স্বাধীনতা দিবস ও রাখি উৎসবকে কেন্দ্র করেই প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় নেমে পড়লেন রাজনৈতিক কর্মসূচি পালনে। কলকাতা পুরসভার অন্তর্গত বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে জুড়ে এদিন রাখি বন্ধন ও স্বাধীনতা দিবসের নানা অনুষ্ঠানে অংশ নেন তিনি। নিজের এমন কর্মসূচি প্রসঙ্গে রত্নার বক্তব্য, “গত দেড় বছর ধরে শোভনদা এলাকায় না থাকায় আমি এই ওয়ার্ডের মানুষকে পুর পরিষেবা দিয়ে আসছি। এতদিন তিনি দলে ছিলেন, কিন্তু এখন অন্য দলে চলে গিয়েছেন। তাই হয়তো কাল দিদি প্রকাশ্যে ঘোষণা করে দায়িত্ব দিয়ে গেছেন। আর আজকের কর্মসূচি সাতদিন আগেই ঠিক ছিল। গত বছরও আমি এলাকায় রাখি বন্ধন ও স্বাধীনতা দিবস পালনের প্রত্যেকটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম।” কার্যত নেত্রীর মেজাজেই সব কর্মসূচির নেতৃত্বে দেখা গেল রত্না চট্টোপাধ্যায়কে।

প্রসঙ্গত, এই ১৩১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েই কলকাতা পুর নিগমের মেয়র হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু গত দেড় বছরের বেশি সময় ধরে বেহালার বাড়ি ছেড়ে গোলপার্কের ফ্ল্যাটে থাকছেন শোভন। সেই সময়ে ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী মহলে সক্রিয়তা বাড়িয়েছেন রত্না। বেহালার দলের মিটিং-মিছিল সবেতেই এখন প্রথমসারিতে দেখা যায় তাঁকে।

বুধবার স্বাধীনতা দিবস উদযাপনের সভায় এসে রত্নার উদ্দেশ্যে মূখ্যমন্ত্রী বলেন, “রত্না দুঃখ পেও না। তোমার সঙ্গে তোমার বাপের বাড়ির পরিবার রয়েছে, তোমার শ্বশুরবাড়ির পরিবার রয়েছে। তৃণমূল পরিবার রয়েছে”। ফলে, বেহালা এলাকার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বার্তা চলে গিয়েছে শোভনের শূন্য জায়গা পূরণ করবেন রত্নাই!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *