সূর্য সরকার।
বুলবুল (Bulbul) ঘূর্ণিঝড়ের জন্য পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তরবঙ্গ সফর। যাবতীয় কর্মসূচি বাতিল করে আগামীকাল অর্থাৎ সোমবার দক্ষিণ ২৪ পরগনায় কাকদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যজুড়ে যে বুলবুল এর প্রকোপ দেখা দিয়েছে সেকারণে আপাতত নিজের কোচবিহার শহর সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সোমবার তিনি দক্ষিণ ২৪ পরগনায় কাকদ্বীপ যাবেন। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকার রিপোর্ট আসতে শুরু করেছে নবান্নে। সেই অনুযায়ী বকখালি ও নামখানার ক্ষতিগ্রস্ত এলাকা হেলিকপ্টার নিয়ে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। এরপর কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।
আগামী ১৩ তারিখ সাইক্লোন ক্ষতিগ্রস্থ বসিরহাট জেলায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন কোচবিহার রাসমেলায় যাওয়ার কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। বুলবুলের কারনে মুখ্যমন্ত্রী ১৩-১৪ তারিখের উত্তরবঙ্গ সফর বাতিল করয়েছেন। কিন্তু কোচবিহার জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৮ অথবা ১৯ তারিখ মুখ্যমন্ত্রীর পুনরায় কোচবিহার সফরের সম্ভাবনা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news