জয় ঘোষ ও নীল রায়।
দিলীপ ঘোষের দাবির কোনও জোরালো প্রতিবাদ এল না তৃণমূল শিবির থেকে। দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে মহুয়া মৈত্র তাঁকে ফোনে অনুরোধ করেছেন, এমন দাবি করেছেন বিজেপি সভাপতি। বৃহস্পতিবার সকালে এমন খবর চাউর হতে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল শিবিরে। কিন্তু, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিজেপি সভাপতির দাবি খন্ডন করলেন না। এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দুজনের মধ্যে কথা হয়েছে। আমি তার ভেরিফিকেশন করিনি। মহুয়া মৈত্র আমাদের দলের সাংসদ। তিনি কারো সঙ্গে কথা বলেছেন এটা প্রকাশ্যে বলার কী আছে?” তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তৃণমূল কেন দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করছেন না?
তাহলে কী তৃণমূল নেতৃত্বের কাছেও খবর রয়েছে যে, বিজেপি সভাপতির দাবি সম্পূর্ণ যুক্তিপূর্ণ। উল্লেখ্য, “কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের অনুরোধেই আমি দেবশ্রী রায় সঙ্গে দেখা করি।” বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তোলপাড় রাজ্য রাজনীতি।
জল্পনা শুরু হয়, তাহলে কী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও অন্দরে অন্দরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। সূত্রের দাবি, প্রথমে দিলীপ ঘোষকে নিজেই ফোন করেছিলেন মহুয়া মৈত্র। কিন্তু সেই কলটি রিসিভ করতে পারেননি তিনি। এরপর দিলীপ ঘোষ ফোন করতেই মহুয়া মৈত্রর সঙ্গে কথা হয় তাঁর। দিলীপ দাবি করেন, “মহুয়া মৈত্র তাঁকে বলেছেন, দেবশ্রী খুবই সংকটে। তৃণমূল ছাড়তে চাইছে দেবশ্রী। তাই আপনি দেবশ্রীর বিষয়টা একটু দেখুন।” মেদিনীপুরের সাংসদের এমন বক্তব্যের পর তৃণমূল নেতৃত্বের উদাসীন প্রতিক্রিয়া যেন কিছুটা অশনি সংকেত দেখছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news